Site icon Sambad Pratikhan

রক্তের ঘাটতি পূরণে রক্তদান শিবির

Advertisements

অভিজিৎ হাজরা, আমতা, হাওড়া: বিজ্ঞান আজ অনেক উন্নত। মানুষকে নতুন জীবনদান করার জন্য বিজ্ঞান কৃত্রিম অঙ্গ-প্রতঙ্গ আবিষ্কার করেছে। কিন্তু বিজ্ঞান এখনও মূমূর্ষ রোগীর রক্তের প্রয়োজনে বিকল্প রক্ত আবিষ্কার করতে পারে নি। একজন মূমূর্ষ রোগীর রক্তের প্রয়োজনে মানুষের রক্তের প্রয়োজন। পশ্চিমবঙ্গে বৎসরে মূমূর্ষ রোগীদের জন্য যে পরিমাণ রক্তের প্রয়োজন হয়, তা পাওয়া যায় না। রক্তের অভাবে অনেক রোগীর অকাল মৃত্যু হয় প্রতি বৎসর। রক্তের ঘাটতির সমস্যা সমাধানের জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন,  কলেজ,  পূজা কমিটি,  বিভিন্ন রাজনৈতিক দলগুলি রক্তদান শিবির করে। বর্তমানে জম্মদিন, বিবাহ,বিবাহ বার্ষিকী, অন্নপ্রাশন উপলক্ষেও রক্তদান শিবির করে  সেই চাহিদার কিছুটা পূরণে ব্রতী হয়।

রক্তদান আন্দোলনের শরীক হয়ে আমতা ময়রা পাড়া ‘ভারতী সংঘ’ ‘ ৭৫ তম স্বাধীনতা দিবস’ এর প্রাক্কালে রক্তদান শিবির সংগঠিত করল। এই শিবিরে রক্তদাতাদের হাতে রাখী পরিয়ে তাদের বরণ করে নেওয়া হয়।

রক্তদাতাদের উৎসাহিত করার জন্য উপস্থিত ছিলেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক ডাঃ নির্মল কুমার মাঝি,  আমতা গ্ৰাম পঞ্চায়েত সদস্য তুষার কর সিনহা,  হাওড়া জেলা পরিষদের সদস্য বিমল দাস,  গ্ৰাম পঞ্চায়েত সদস্য মল্লিকা সাউ,  গ্ৰাম পঞ্চায়েত সদস্য প্রদীপ সাহা,  সংগঠনের সভাপতি পতিত পাবন রাণা, সংগঠনের সম্পাদক জয়কৃষ্ণ কুন্ডু। রক্তদান শিবিরে পিপলস ব্লাড সেন্টার এর সহযোগিতায় ৫১ জন রক্তদান করেন। শিবির সঞ্চালনা করেন অমল সাহা।

Exit mobile version