Site icon Sambad Pratikhan

গুরুপূর্ণিমায় বিশেষ পূজাপাঠ হুগলির গুড়াপ রামকৃষ্ণ আশ্রমে

Advertisements

কিশলয় মুখোপাধ্যায়, হুগলি: আজ গুরুপূর্ণিমা।আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে গুরুপূর্ণিমা পালিত হয়। এই বছর গুরুপূর্ণিমা বিশেষ কারণ রাজযোগ সৃষ্টি হচ্ছে। এই দিনে রুচক,ভদ্র,হংস আর শশ নামক চারটি যোগ সৃষ্টি হচ্ছে। শুধু তাই নয় অনেক বছর পর বুধাদিত্য যোগও রয়েছে। আজ গুরুপুর্ণিমা উপলক্ষে রামকৃষ্ণ মিশন আশ্রম গুড়াপ শাখায় শ্রীশ্রী রামকৃষ্ণদেব, শ্রীশ্রী মা সারদাদেবী ও স্বামী বিবেকানন্দ ভাবানুরাগী ভক্তবৃন্দের উপস্থিতিতে গুরুপূর্ণিমা পালিত হল। সকাল ৭:৩০ নাগাদ মূল মন্দিরে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের পুজো করে এই অনুষ্ঠানের সূচনা হয়।

পুজো করলেন ব্রহ্মচারী বিশ্বজিৎ। এরপর আশ্রমের সভাগৃহে আশ্রমিকবৃন্দ পাঠ করলেন বৈদিকমন্ত্র ও গুরুস্তব প্রণামমন্ত্র। এরপর গুরুবন্দনা করেন শ্যামাপদ দাস। মূল মন্দিরে ব্রহ্মচারী বিশ্বজিৎ হোম পুজো করেন। আশ্রমের সম্পাদক স্বামী নিরন্তরানন্দজী মহারাজ গুরুপূর্ণিমা কী, এর মহিমা সম্পর্কে বক্তব্য রাখেন। এরপর প্রসাদ বিতরণের মাধ্যমে এই অনুষ্ঠান সমাপ্ত হয়।

Exit mobile version