“নরেন্দ্র মোদির বিজেপি দেশটাকে শেষ করে দিচ্ছে”-কল্যাণ বন্দ্যোপাধ্যায়

kalyanশুভদীপ দে হুগলি:  বৈদ্যবাটি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে একটি রাস্তা উদ্বোধন করতে এসে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়  কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রূকল্প প্রসঙ্গে বলেন নরেন্দ্র মোদী দেশটাকে নষ্ট করে দিয়েছে। নরেন্দ্র মোদি যে সমস্ত নীতিগুলো নিচ্ছেন এগুলোর ফলে ভারতবর্ষে আজকে যারা যুবক আছেন তাদের আগামী দিনে সমস্ত ভবিষ্যত নষ্ট হয়ে যাচ্ছে। চার বছরের জন্য চাকরি পাবে এটা কি কোন কথা হলো। তার মানে যুবকদের ভবিষ্যৎ চার বছর পর শেষ। নরেন্দ্র মোদির বিজেপি দেশটাকে শেষ করে দিচ্ছে। আল্টিমেট দেশটাকে কোথায় নিয়ে যাবে তা একমাত্র ভগবানই জানেন। সারা দেশে যেভাবে অগ্নিপথ নিয়ে ধ্বংস মূলক আন্দোলন চলছে অগ্নিপথের বিরুদ্ধে তাদের যে বক্তব্য সেটিকে আমি সমর্থন করি কিন্তু আমি সমর্থন করি না ধ্বংসাত্মক আন্দোলনে মধ্যে দিয়ে কখনো কিছু আ্যচিভ করা যায় বলে আমি মনে করিনা। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈদ্যবাটি পৌরসভার পৌরপ্রধান পিন্টু মাহাতো, উপ পৌরপ্রধান শান্তনু দত্ত, সি আই সি মেম্বার সুবীর ঘোষ, মহুয়া ভট্টাচার্য, সমর বাগছি এবং প্রবীর পাল, রাজু পারুই, হরিপদ পাল, দেবরাজ দত্ত ও পৌরসভার অন্যান্য পৌর সদস্য ও সদস্যরা।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading