উদ্বোধন হতে না হতেই উড়াল পুলে উঠে যাচ্ছে পিচের আস্তরণ

0214563

015

পাপ্পু সাঁতরা, হুগলি: উদ্বোধন বিতর্ক এখনো কাটেনি হুগলির কামারকুন্ডু উড়ালপুলের, মাত্র তিন দিন হয়েছে উড়াল পুলে যান চলাচল শুরু হয়েছে, এরই মধ্যে উঠে যাচ্ছে পিচের আস্তরণ। প্রশ্ন উঠতে শুরু করেছে উড়ালপুলের ভবিষ্যৎ কি? গত ৩ জুন, ২০২২ হুগলি জেলার কামারকুন্ডু রেল গেটের উপর নির্মিত রেল উড়ালপুল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বাজেমেলিয়া গ্রামে সন্তোষীমাতার মন্দিরে পুজো দিতে এসে উড়ালপুল উদ্বোধন করে যান মুখ্যমন্ত্রী।যা নিয়ে বিতর্ক তৈরী হয়। রেলের পক্ষ থেকে হুগলি জেলাশাসককে ওইদিনই চিঠি দিয়ে জানানো হয় রেল রাজ্য যৌথ ভাবে উড়ালপুল নির্মান করেছে তাহলে রেলকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি কেন। প্রশ্ন তোলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ও। তিনি টুইট করে টাকা খরচের হিসাব দিয়ে দেন। উড়ালপুল নির্মানে মোট ৪৪.৮৬ কোটি টাকা খরচ হয়েছে।যার মধ্যে রাজ্য দিয়েছে ১৮.১৬ কোটি টাকা। কেন্দ্র দিয়েছে ২৬.৭০ কোটি টাকা। বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের অভিযোগ মুখ্যমন্ত্রী এই প্রকল্প রাজ্যের নামে স্টিকার লাগিয়ে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙেছেন। কামারকুন্ডু উড়ালপুল আবার উদ্বোধন হবে বলেছেন লকেট চট্টোপাধ্যায়। আগামী দশ তারিখ শুভেন্দু অধিকারী আসবেন কামারকুন্ডুতে হুগলির সাংসদও যাবেন।

এই বিতর্কের মাঝেই দেখা যাচ্ছে কামারকুন্ডু রেল উড়ালপুলের উপরে পিচ উঠে যাচ্ছে। কয়েকটি জায়গায় পিচ উঠে গেছে। কোথাও কোথাও চার পাঁচ ইঞ্চি করে বসে গেছে।মাত্র তিন দিন হল উড়ালপুলের উপর দিয়ে যান চলাচল শুরু হয়েছে। তবে এখনো সেইভাবে ভারী যান চলাচল শুরু হয়নি। এরই মধ্যে পিচ উঠে যাচ্ছে কেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। গরমের জন্য পিচ গলে এই অবস্থা নাকি অন্য কোনো কারনে তা নিয়ে চর্চা শুরু হয়েছে। প্রায় এক বছর তৈরী হয়ে পড়েছিল সেতু। উদ্বোধনের পরেই পিচ উঠে যেতে শুরু হওয়ায় সেতুর মজবুতি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন কামারকুন্ডুবাসী।

K S FIRE INSTITUTEuntitled-3untitled-1-3untitled-2-1latest-advt-of-jotishfor-nwsadvt112-for-advt-sankha-sen1efab-9a4f02_51435a5163204d4c9eb67ab6f3a56a68mv292a03-9a4f02_3b93dab5c7d14f67afae52ceac3ab2d5mv2advt-2advt-3advt-4

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading