

অরিন্দম রায় চৌধুরী, ব্যারাকপুরঃ পুলিশ যে এই সমাজেরই মানুষ তা আবারও একবার প্রমাণ করলো ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। শুধু আইন শৃঙ্খলা বজায় রাখাই নয়, এমনকি পথে দাঁড়িয়ে যানবাহনের নিয়ন্ত্রণ করাই শেষ কথা নয়, এবার পুলিশের এক অভিনব সংযোজন মানুষের জন্য রক্ত দান ও বৃক্ষ রোপন। ২২ ডিসেম্বর সকাল ১০ টা থেকে ব্যারাকপুর এইচ.আর.এস ভবনে দেখা গেল সাজো সাজো রব।
উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল মনোজ ভার্মা, যুগ্ম নগরপাল সদর ধ্রুবজ্যোতি দে, যুগ্ম নগর পাল অপরাধ অজয় ঠাকুর, উপ- নগরপাল ট্রাফিক সন্দীপ কাররা, উপ-নগর পাল কেন্দ্র আশীষ মৌর্য, ব্যারাকপুর ডাক্তার বি.এন.বসু মহকুমা হাসপাতালের সুপার ডাক্তার সুদীপ্ত ভট্টাচার্য্য সহ অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা।
যৌথভাবে এদিনের রক্তদান শিবিরের আয়োজন করে সোদপুর সাব ট্রাফিক গার্ড ও ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ড ।

















