শুরু হতে চলেছে পঞ্চদশ বর্ষ কোন্নগর বইমেলা ও পুষ্প প্রদর্শনী

0214563

konnangarনিজস্ব সংবাদদাতা, হুগলি: আজ ১০ ডিসেম্বর থেকে হুগলি জেলার কোন্নগরে শুরু হতে চলেছে কোন্নগর পৌরসভা পরিচালিত ১৫ বর্ষের কোন্নগর বইমেলা ও পুষ্প প্রদর্শনী। আজ বিকাল ৩টায় এই মেলার উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের খাদ্য ও সরবরাহ বিভাগের মন্ত্রী রথীন ঘোষ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকছেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, মন্ত্রী বেচারাম মান্না, মন্ত্রী রত্না দে নাগ সহ শ্রীরামপুর লোকসভার সাংসদ এই মেলার অন্যতম প্রধান উপদেষ্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মেলার প্রধান পৃষ্ঠপোষক উত্তরপাড়া বিধানসভার বিধায়ক কাঞ্চন মল্লিক, সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত থাকছেন রাজ্যের বিধায়ক স্নেহাশীষ চক্রবর্তী, বিধায়ক ডাঃ সুদীপ্ত রায় সহ চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অর্ণব ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এবারে কোন্নগর বইমেলার ৫৭ টি বই এর স্টল ও ৬টি শিক্ষা সংক্রান্ত শিল্পের স্টল থাকছে। একঘরাও থাকছে ভারতীয় জাদুঘর, এশিয়াটিক সোসাইটির স্টল ও বিজ্ঞান প্রদর্শনী। মেল চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। konnangar-2এবছরও কোন্নগর বইমেলায় থাকছে অঙ্কণ, আবৃত্তি, প্রশ্নোত্তর, বাংলা বানান, বিতর্ক তাত্‍ক্ষণিক বক্তৃতা, ভূগোল চিত্রাঙ্কন, গাণিতিক দক্ষতা সহ নানা প্রতিযোগিতার আসর। সঙ্গে প্রতিদিন মেলার রাজা রামমোহন রায় নামাঙ্কিত সাংস্কৃতিক মঞ্চে থাকছে নামী-দামী শিল্পী সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান।

209419418_1140649856410940_4719109323388593608_nLATEST ADVT OF JOTISHadvt-banner.3ADVT-BANNERadvt112-for-advt-sankha-senadvt-1advt-3advt-4Untitled-1front

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading