তবু মনে রেখো… শীত বস্ত্র প্রদানের মাধ্যমে স্মৃতিচারণ ও আশীর্বাদ প্রাপ্তি

0214563

subir-da-6

স্বরূপম চক্রবর্তী: চণ্ডীতলা’র অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন প্রকৃতির ব্যবস্থাপনায় প্রকৃতির অন্যতম প্রধান রূপকার সুবীর মুখার্জী’র আন্তরিক উপস্থাপনায় স্বর্গীয়া ছায়া মুখার্জীর ৮০ তম জন্মজয়ন্তী এবং ওনার স্মৃতিতে ওনার সুযোগ্য পুত্র সুবীর মুখার্জীর উদ্যোগে চণ্ডীতলা এলাকায় ‘ছায়াসাথী’ ট্রমা অ্যাম্বুলেন্সের উদ্বোধনের বর্ষপূর্তি উপলক্ষে স্থানীয় এলাকার শ্রদ্ধেয়া ‘মা’দের হাতে শীত বস্ত্র তুলে দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করল চণ্ডীতলা প্রকৃতি, স্বর্গীয়া ছায়া মুখার্জীর নিজ বাসভবনে। এদিনের শ্রদ্ধাজ্ঞাপন ও আশীর্বাদপ্রাপ্তি অনুষ্ঠানকে উজ্জ্বল করে তুলেছিল রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির, বেলুড়ের রাষ্ট্রবিজ্ঞানের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক পিনাকী প্রসাদ ভট্টাচার্য্য এবং রামকৃষ্ণ সারদা আশ্রমের অধ্যক্ষ স্বামী দুর্গাত্মানন্দজি মহারাজ।

ছায়া মুখার্জীর প্রতিকৃতির সামনে আলোক শিখা প্রজ্জ্বলন করে শ্রদ্ধা জ্ঞাপন করেন উপস্থিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে প্রকৃতির রূপকার স্বর্গীয়া ছায়া মুখার্জীর সুযোগ্য পুত্র হুগলি জেলা পরিষদের পূর্ত কার্য্য ও পরিবহন স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জী রীতিমত আবেগপ্রবণ হয়ে ঘোষণা করেন এই সমাজে আগামীতে যেন কোন মা”কে বৃদ্ধাশ্রমে না থাকতে হয়। তিনি ঘোষণা করেন, তিনি আগামীতে কোনদিন কোন বৃদ্ধাশ্রম বানাবেন না, সুবীর বাবু বলেন আগামীতে তিনি চান একটি হাসপাতাল বানাতে সাধারণকে সঙ্গে নিয়ে সকলের জন্য।

মানব সেবার মূর্ত প্রতীক, জীব সেবাকে যিনি পরম সেবা হিসাবে নিজের জীবনের ব্রত হিসাবে গ্রহণ করেছিলেন সেই বীর সন্ন্যাসী বিবেকানন্দ’র ভাবধারায় পথচলা সুবীর মুখার্জীর আন্তরিকতায় মুগ্ধ এলাকাবাসী। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কীর্ত্তনীয়া রাসমনি চট্টোপাধ্যায়।

frontUntitled-1209419418_1140649856410940_4719109323388593608_nfor-nwsLATEST ADVT OF JOTISHADVT-BANNERadvt-3advt-1advt-4

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading