

নিজস্ব সংবাদদাতা, হুগলি: হুগলি জেলার শ্রীরামপুর পৌরসভার পৌর নাগরিকদের জন্য চলছে দুয়ারে ভ্যাক্সিন প্রকল্প। এই প্রকল্পের অধীন শ্রীরামপুর পৌরসভার স্বাস্থ্য দপ্তরের আধিকারিক গণ বর্তমান পৌর প্রশাসক গৌরমোহন দে’র নেতৃত্বে শ্রীরামপুর পৌরসভার অন্তর্গত শ্রীরামপুর চেসার্স হোমের ৩৭ জন প্রতিবন্ধীদের করোনার টিকার প্রথম ডোজ প্রদান করা হল গতকাল ২৫ নভেম্বর ২০২১। উপস্থিত ছিলেন শ্রীরামপুর পৌরসভার পৌর প্রশাসক গৌরমোহন দে, শ্রীরামপুর পৌরসভার নোডাল অফিসার সৌভিক পান্ডা এবং পৌরসভার স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। এ প্রসঙ্গে শ্রীরামপুর পৌরসভার বর্তমান পুর-প্রশাসক গৌরমোহন দে বলেন, পৌরসভার পক্ষ থেকে পৌর এলাকার অধিবাসীদের বিশেষ করে বয়স্ক ও শরীরিকভাবে অক্ষম মানুষদের জন্য দুয়ারে ভ্যাক্সিন প্রকল্পে আমরা ইতিমধ্যেই এই পৌরসভার সকল ওয়ার্ডে দুয়ারে ভ্যাক্সিন প্রকল্প চালু করেছি। তিনি আরও বলেন তাঁদের পৌরসভার অন্তর্গত সকল পুর নাগরিক যাতে করোনা টিকার দুটি ডোজ পায় সে বিষয়ে তাঁর সদা সচেষ্ট। এই হোমের প্রতিবন্ধী মানুষগুলিরকে তাঁরা এখনকার সিস্টারের অনুমতিক্রমে করোনা প্রতিরোধে টিকার প্রথম ডোজ দিয়ে গেলেন এবং আগামী ৮৪ দিন পরে পৌরসভার পক্ষ থেকে এই সকল প্রতিবন্ধী ভাই-বোন দের তাঁরা এই টিকার দ্বিতীয় ডোজ ও এখানে এসে প্রদান করবেন , কারণ শ্রীরামপুর পৌরসভা সদাই এই সকল অসহায় মানুষগুলির পাশে ছিল এবং থাকবে।
পৌরসভার এই দুয়ারে টিকাকরণ কর্মসূচী প্রসঙ্গে শ্রীরামপুর চেসার্স হোমের সিস্টার জানান, তাঁরা শ্রীরামপুর পৌরসভার কাছে কৃতজ্ঞ , কারণ তাঁরা বহুদিন ধরেই চেষ্টা করছিলেন তাঁদের হোমের এই সকল শরীরিক ভাবে অক্ষম মানুষগুলি যাতে করোনার টিকা পান সে বিষয়ে। তিনি তাঁদের এতদিনের চেষ্টা আজ সফল করার জন্য শ্রীরামপুর পৌরসভার বর্তমান প্রশাসক গৌরমোহন দে কে ধন্যবাদ জানান।
এই হোমের এক আবাসিক প্রদীপ মণ্ডল আন্তরিক ভাবে পৌরসভার সকলকে এবং বিশেষ করে বর্তমান পৌর প্রশাসক গৌরমোহন দে কে কৃতজ্ঞতা জানিয়ে বলেন তাঁরা খুবই আনন্দিত এই ভ্যাক্সিন পেয়ে।









