বেপরোয়া লরি ভাঙলো রেল গেট ও সোজা নেমে গেল ঐতিহাসিক নিমাই তীর্থ ঘাটে

নিজস্ব সংবাদদাতা, হুগলি : বড়োসড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলো হুগলির বৈদ্যবাটি নিমাই তীর্থ রোডের বাসিন্দা ও বিখ্যাত ঐতিহাসিক নিমাই তীর্থ ঘাট। গতকাল রাতে বৈদ্যবাটী চৌমাথার দিক থেকে দুরন্ত গতি তে ছুটে এসে ১০নম্বর রেল গেট ভেঙে সোজা নিমাইতীর্থ ঘাটের মধ্যে ঢুকে পড়লো একটি লরি। শুধু তাই নয় অনেক গুলি সিঁড়ি পেরিয়ে সটাং নেমে গেল একেবারে গঙ্গার ঘাটে। চারিধার তছ-নছ করে এক ভয়াবহ ঘটনা ঘটে গেলো। শুধু রাত বেশি থাকায় ক্ষয় ক্ষতি কম ই হয়েছে বলা যায় । শুধু অদ্ভুত ভাবে মহাপ্রভুর মূর্তি টি অবিকল দাঁড়িয়ে রয়েছে। দুর্দান্ত গতি ও অপরিণত চালকের দ্বারা চলে যেত অনেক গুলি প্রাণ বা হয়ে যেতে পারতো আরো বড় রকমের দুর্ঘটনা।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading