উদ্বোধন হলো মোহিতলাল আঞ্চলিক ইতিহাস গবেষণা কেন্দ্র

222নিজস্ব সংবাদদাতা: আজ জিরাট কলোনী উচ্চ বিদ্যালয়ে বলাগড়ের গৌরব কবি, প্রাবন্ধিক, অধ্যাপক মোহিতলাল মজুমদারের জন্মদিনে উদ্বোধন করা হল মোহিতলাল আঞ্চলিক ইতিহাস গবেষণা কেন্দ্রের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি মৃদুল দাশগুপ্ত, কবি রামকিশোর ভট্টাচার্য এবং আজকের প্রজন্মের শিল্পী ও কবি আশিস গোপাল, স্কুলের প্রধান শিক্ষক ড.আবদুল শরিফ সেখ, স্কুল পরিচালন সমিতির সভাপতি অধ্যাপক পার্থ চট্টোপাধ্যায় সহ স্কুলের সমস্ত শিক্ষক,শিক্ষাকর্মীরা। অন লাইনে স্কুলের ছাত্ররা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এইদিন স্কুলের হাতে হুগলী সম্পর্কে লেখা প্রথম আঞ্চলিক ইতিহাস গ্রন্থ “হুগলী পাস্ট এন্ড প্রেজেন্ট ” প্রধান শিক্ষকের হাতে তুলে দেন কবি মৃদুল দাশগুপ্ত এবং কবি রামকিশোর ভট্টাচার্য। রামকিশোর ভট্টাচার্য তাঁর লেখা কিছু গ্রন্থ  স্কুলকে দান করেন। অনুষ্ঠানে জানানো হয় মূলত স্কুলের ছাত্রদের পঠন পাঠনের সাথে সাথে নিজের অঞ্চলকে চেনার জন্য নানান গবেষণাধর্মী কাজের সাথে যুক্ত করা হবে। এইদিন কবি মোহিতলাল মজুমদারের ছবিতে মাল্যদান করে মোহিতলালের প্রসঙ্গে আলোচনা করেন মৃদুল দাশগুপ্ত, রামকিশোর ভট্টাচার্য, পার্থ চট্টোপাধ্যায়, আবদুল শরিফ সেখ  সহ উপস্থিত অতিথিবর্গ। অনুষ্ঠানে মোহিতলালের কবিতা এবং নিজের লেখা কবিতা পড়ে শোনান কবি আশিস গোপাল।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading