নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান: রাজ্যের তৃণমূল যুব সভানেত্রী সায়নী ঘোষ এর সংবর্ধনা সভা অনুষ্ঠিত হল পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের সৃজনী হলে। তৃণমূল কংগ্রেসের বিশ্বস্ত সৈনিক সায়নী ঘোষ নবনিযুক্ত পশ্চিম বর্ধমান জেলার সভাপতি, চেয়ারম্যান, ট্রেড ইউনিয়ন সভাপতি, দুর্গাপুর টাউন কনভেনর, মহিলা তৃণমূল কংগ্রেসের দায়িত্ব প্রাপ্ত সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন- যুব, মহিলা সকলকে নিয়ে এগিয়ে যেতে চান, এবং ২০২৪ মমতা বন্দ্যোপাধ্যায় কে দিল্লির মসনদে দেখতে চায় বাংলা সহ গোটা দেশ।
জেলা সভাপতি বিধান উপাধ্যায় পুরাতন তৃণমূলকর্মীদের সৎ পথে স্বচ্ছতার সঙ্গে এগিয়ে যেতে নির্দেশ দেন, এবং পাখির চোখ ২০২৪ এই লক্ষ্যে কাজ করে যেতে চান, ট্রেড ইউনিয়ন সভাপতি অভিজিৎ ঘটক শিল্প নগরী দুর্গাপুর নিয়ে আশাবাদী। তিনি বলেন ইউনিয়ন সঠিক মূল্যায়নের ওপর জোর দেবে।










