এবার থেকে আগের দিন ভ্যাক্সিনের টোকেন দেওয়া হবে- ফিরহাদ হাকিম

bobby-hakimmনিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় সরকার সঠিক পরিমাণে এখনো পর্যন্ত ভ্যাকসিন রাজ্য সরকারকে পাঠাচ্ছে না সেই নিয়ে এদিন আরও একবার ক্ষোভ প্রকাশ করলেন পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম, পাশাপাশি তিনি জানিয়েছেন এখনও পর্যন্ত চোখে পড়ছে কলকাতা কর্পোরেশনের অন্তর্গত সমস্ত জায়গায় বা মেগা সেন্টারগুলোতে যেখানে ভ্যাকসিন দেওয়া হচ্ছে রাত জেগে মানুষ সেখানে লাইন দিচ্ছেন তার পরিবর্তে নতুন একটি নিয়ম চালু করার ব্যবস্থা করা হয়েছে বলে জানালেন ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন আগামী সোমবার থেকে নতুন একটি পরিকল্পনা করা হচ্ছে বিকেল চারটা থেকে সাতটা পর্যন্ত ভ্যাকসিন দেওয়ার পর পরের দিনে যারা ভ্যাকসিন পাবেন তাদের আগের দিনই একটি করে টোকেন দিয়ে দেওয়া হবে তবে টোকেন নিয়ে যাতে কোনরকম কালোবাজারি না হয় সে জন্য একটি ব্যবস্থা নেওয়া হয়েছে যে ব্যক্তি ভ্যাকসিন নিতে আসবেন তিনি যখন টোকেন সংগ্রহ করবেন তখন তাকে তার আধার কার্ড দিতে হবে আধার কার্ডের পিছনের দিকে একটি ষ্ট্যাম্প এবং সময় দিয়ে দেওয়া হবে অর্থাৎ কেউ তা নিয়ে কালোবাজারি করতে পারবে না বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম। অন্যদিকে তিনি জানিয়েছেন কেন্দ্রীয় সরকার যদি সমপরিমাণ ভ্যাকসিন পাঠাতো তাহলে এতদিনে সমস্ত মানুষকে ভ্যাকসিন দিয়ে দেওয়া সম্ভব হতো, এর পাশাপাশি তিনি বলেন সমস্ত সরকারি এবং বেসরকারি বাসে সিসিটিভি লাগানোর প্রয়োজন রয়েছে, কারণ নির্ভয়া কান্ড চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কি কান্ড ঘটে ছিল তা মাথায় রেখেই সিসি ক্যামেরা লাগানো উচিত।

LATEST ADVT OF JOTISH

গতকাল উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ করার সময় উচ্চ মাধ্যমিক পর্ষদ এর প্রধান একটি শব্দ উচ্চারণ করেছেন বলে রাজনৈতিক মহল এবং নেটিজেনরা নানা আলোচনা শুরু করে দিয়েছেন, যিনি প্রথম হয়েছেন তার নামের সঙ্গে মুসলিম শব্দটি ব্যবহার করেছেন তা নিয়ে ফিরহাদ হাকিম জানিয়েছেন এটি মোটেও উচিত হয়নি। মানুষের ধর্মের সঙ্গে কর্মের কোন যোগাযোগ নেই যিনি প্রথম হয়েছেন তিনি তার মেধার ভিত্তিতে প্রথম হয়েছেন এখানে কোন ধর্ম কাজ করে না বলে।  অন্যদিকে তিনি জানিয়েছেন অযথা কোন গাড়িতে নীল বাতি লাগানো যাবেনা, তাছাড়া অনেক ভুয়া গাড়ি থেকেই নীল বাতি ইতিমধ্যে খুলে নেওয়া হয়েছে।

209419418_1140649856410940_4719109323388593608_n201251443_2052819018191856_7318174547572268134_nadvt-banner.3new-advt-sankha-sen149274739_1955175504622875_8761804105952090197_o149560606_1955498754590550_7537541499495602122_oadvt-1advt-3advt-4advt-5

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading