পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কল্যাণী বিশ্ববিদ্যালয় ওয়েবকুপার অবস্থান বিক্ষোভ কর্মসূচি

kalyaniনিজস্ব সংবাদদাতা: সম্প্রতি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে একটি বিক্ষোভ ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল। আয়োজক ছিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয় ওয়েবকুপা ইউনিট এবং ওয়েবকুপা নদিয়া জেলা কমিটি। দিনকে দিন পেট্রোপণ্যের মূল্য লাগামছাড়া বৃদ্ধি পাচ্ছে। প্রতিবাদ শানিত হচ্ছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। গত রবিবার ওয়েবকুপার কেন্দ্রীয় নেতৃত্ব কলকাতার হাজরা মোড়ে বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রায় ৫০ জন অধ্যাপক পথসভা করেন। পেট্রোল, ডিজেল ও গ্যাসের লাগামছাড়া মূল্য বৃদ্ধির জন্য ভ্যান-রিকসা চেপে প্রতীকি ভাবে বিক্ষোভ দেখান। আর আজ এদিন গরুর গাড়ি চেপে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন পর্যন্ত যান একদল অধ্যাপক। উপস্থিত ছিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ওয়েবকুপা ইউনিটের বিভিন্ন অধ্যাপক। সহযোগিতায় উপস্থিত ছিলেন  ওয়েবকুপা নদিয়া জেলা কমিটির সদস্যরাও। ওয়েবকুপা নদিয়া জেলা কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন সভাপতি সোমনাথ বন্দ্যোপাধ্যায়, সাধারণ সম্পাদক সৌমেন দেবনাথ এবং সাধারণ সদস্য বিপুল মণ্ডল। অন্যদিকে কল্যাণী শহর তৃণমূল কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে বক্তব্য রাখেন পৌরসভার প্রশাসনিক নিবেদিতা বসু, সহ-সভাপতি কিংশুক ভট্টাচার্য। অন্যদিকে ছাত্র পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রানাঘাট সাংগঠনিক জেলা সভাপতি রাকেশ পাড়ুই এবং সহ-সভাপতি আকাশ দাস।

LATEST ADVT OF JOTISHgnc-advt-6x4-for-web201251443_2052819018191856_7318174547572268134_nadvt-banner.3ADVT-BANNERadvt112-for-advt-sankha-sen149560606_1955498754590550_7537541499495602122_o149274739_1955175504622875_8761804105952090197_oadvt-1advt-3advt-4

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading