সাপ্তাহিক রাশিফল: ৬ ই জুন,২০২১-১২ ই জুন ২০২১।

লিখছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জ্যোতিষী বিশ্বেশ্বর ব্যানার্জী
জ্যোতিষরত্ন
, ডিপ্লোমা অফ কৃষ্ণমূর্তি পদ্ধতি

rashiমেষ রাশি: স্বাস্থ্য খুব ভাল যাবে না রক্তের সমস্যা,অ্যানিমিয়া,রক্তপাত দুর্ঘটনার যোগ দেখা যাচ্ছে। পেটের এবং লিভারের সমস্যা দেখা দিতে পারে। খাওয়ার বিষয়ে বিশেষ নজর দিতে হবে। তেল, মশলা এড়িয়ে চলতে হবে। স্নায়ুঘটিত পীড়া আসতে পারে, দুশ্চিন্তা, অস্থিরতা, চঞ্চলতা বৃদ্ধি পাবে। মস্তিষ্কের সমস্যা এবং মাথা যন্ত্রনা সমস্যায় ফেলতে পারে। শিক্ষায় বাধা আসবে। উচ্চশিক্ষা বিদেশে হলেও সমস্যা আসবে। কর্ম ভাব শুভ হলেও জটিলতা বিবাহ যোগ অশুভ।

বৃষ রাশি: স্বাস্থ্য ভাল যাবে না বিশেষত মুখমণ্ডলের কোন সমস্যা,ই.ন.টির সমস্যা গলার সমস্যা আসতে পারে এবং চর্ম রোগ হবে।দুশ্চিন্তা,অস্থিরতা বৃদ্ধি পাবে।কিডনির সমস্যা  এবং ইউরিন ইনফেকশন হতে পারে। শিক্ষায় বাঁধা আসবে আশানুরূপ ফল লাভ হবে না তবে উচ্চশিক্ষা হলেও বিলম্বে হবে।মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং সিভিল ইঞ্জিনিয়ারিং এ শুভ। কর্ম ভাব মোটামুটি শুভ। বিবাহ যোগ অশুভ।

মিথুন রাশি: মিথুন রাশির বর্তমানে শনির ঢাইয়া চলছে তাই মিথুন রাশির সময়টা প্রতিকূল সময় তবুও স্বাস্থ্য ভাল যাবে না বিশেষত স্নায়ুঘটিত পীড়া,রক্তের সমস্যা দেখা দিতে পারে এবং লিভারের সমস্যা আসতে পারে। শিক্ষা ভাব অশুভ। কর্ম ভাব অশুভ। বিবাহ ভাব মোটামুটি শুভ।

কর্কট রাশি: স্বাস্থ্য ভাল যাবে না বিশেষত পেটের সমস্যা লিভারের সমস্যা,ঠান্ডা জনিত পীড়ায় ভোগান্তি। বিদ্যাভাব অশুভ। কর্ম ভাব অশুভ। বিবাহ যোগ শুভ হলেও বিলম্বে বিবাহ।

সিংহ রাশি: শরীর স্বাস্থ্য ভাল যাবে না বিশেষত স্নায়ু ঘটিত পীড়া,দুশ্চিন্তা,মাথা যন্ত্রনা,অস্থিরতায় ভোগান্তি। বিদ্যাভাব অশুভ। কর্মে জটিলতা বৃদ্ধি পাবে। কর্ম পরিবর্তনের যোগ। বিবাহে বাধা

কন্যা রাশি: স্নায়ু ঘটিত পীড়া দুশ্চিন্তা,ভয়,অস্থিরতা বৃদ্ধি পাবে। বিদ্যাভাব অশুভ। কর্ম ভাব অশুভ। বিবাহ যোগ অশুভ।

তুলা রাশি: শরীর স্বাস্থ্য খুব ভাল যাবে না বিশেষত পেটের সমস্যা থাকবে লিভারের এবং কিডনির সমস্যা থাকবে।শিক্ষা ভাব মোটামুটি শুভ।মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং শুভ। কর্ম ভাব অশুভ। বিবাহ যোগ অশুভ।

বৃশ্চিক রাশি: শরীর স্বাস্থ্য ভাল যাবে না বিশেষত পেটের সমস্যা থাকে লিভারের সমস্যা এবং রক্তের সমস্যা অ্যানিমিয়া, দুর্ঘটনা এবং রক্তপাতের যোগ আছে।

ধনুরাশি: ধনুরাশির বর্তমানে সাড়ে সাতির শেষ পর্যায় তৃতীয় পর্যায়  চলছে তাই মিশ্র ফলাফল পাবে সার্বিক দিকে স্বাস্থ্য ভাল যাবে না বিশেষত পেটের সমস্যা থাকে লিভারের সমস্যা গ্যাস অম্বলের সমস্যা থাকবে ইউরিন ইনফেকশন হতে পারে।  শিক্ষা ভাব মোটামুটি শুভ উচ্চ শিক্ষায় বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে।ইতিহাস নিয়ে পড়াশোনা করলে শুভ ফল পাওয়ার সম্ভাবনা। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসবে কিন্তু চাকরি হাতের কাছে এসেও বেরিয়ে যেতে পারে। বিবাহ যোগ অশুভ।

মকর রাশি: এই রাশিরও দ্বিতীয় পর্যায়ের সাড়ে সাতি চলছে শরীর স্বাস্থ্য খুব ভাল যাবে না বিশেষত মানসিক অসুস্থতাএবং অস্থিরতা এবং দুশ্চিন্তা বৃদ্ধি পাবে।মায়ের স্বাস্থ্য দুশ্চিন্তার কারন হবে মায়ের কোন অস্ত্রপচারের যোগ তবে এখন অস্ত্রপচার না করাই ভাল। বিদ্যাভাব অশুভ। কর্ম ভাব মোটামুটি শুভ। বিবাহ যোগ অশুভ।

কুম্ভরাশি: কুম্ভরাশির বর্তমানে সাড়ে সাতির প্রথম পর্যায় চলছে।স্বাস্থ্য ভাল যাবে না বিশেষত অস্থি, ফুসফুস সংক্রমণে আক্রান্ত হওয়ার সম্ভাবনা। শিক্ষা ভাব শুভ উচ্চশিক্ষা  বিদেশে হতে পারে। কর্ম ভাব অশুভ। বিবাহ যোগ অশুভ।

মীন রাশি: স্বাস্থ্য খুব ভাল যাবে না বিশেষত পেটের সমস্যা থাকে লিভারের সমস্যা, সাইনাসের যন্ত্রনায় ভোগান্তি। বিদ্যা ভাব অশুভ।  কর্ম ভাব অশুভ। বিবাহ যোগ মোটামুটি শুভ।

output_XelYeX

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Powered by Joinchat