নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগ চলতি অর্থ বছরে যে কটি সরকারী ব্যাঙ্ককে বেসরকারিকরনের জন্য সম্প্রতি যে প্রস্তাব করেছে সেই প্রস্তাবের বিরোধিতা করে অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের পশ্চিম বঙ্গের সাধারণ সম্পাদক সঞ্জয় দাস বলেন, ‘এই করোনা পরিস্থিতিতে যখন মানুষ জীবন ও জীবিকার জন্য লড়ছে, সরকারি সংস্থা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে, সরকারি ব্যাঙ্ক কর্মচারীরা জীবনের ঝুঁকি নিয়ে নিরলস প্রচেষ্টা করে যাচ্ছেন অর্থনীতিকে বাঁচিয়ে রাখতে সেই সময়ে সরকারি সংস্থা বিশেষ করে সরকারি ব্যাঙ্ক বিক্রি করে দেওয়া চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীন কাজ’ তিনি আরও বলেন, ‘ফেডারেশন অফ ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আজ কালের মধ্যে আবার একটি মেগা টুইটার প্রচারের মধ্যে যাচ্ছেন তাঁরা, এর পরে এই সিদ্ধান্তের বিরুদ্ধে সারা দেশ জুড়ে ব্যাপক হস্তাক্ষর সংগ্রহ অভিযান শুরু করবেন তাঁর। এর সঙ্গে সঙ্গে অন্যান্য সোশ্যাল মিডিয়া আন্দোলনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের এই তুঘলকী সিদ্ধান্তের বিরোধিতা শুরু করবেন।’ কৃষকদের পর এবার সারা দেশের ব্যাঙ্ক কর্মচারীরা দেশ জুড়ে ব্যাপক আন্দোলনে নামবেন বলেও জানান তিনি।










We strongly oppose Privatisation PSU Bank