করোনার তৃতীয় ঢেউ আসতে চলেছে খুব তাড়াতাড়ি

koronaজ্যোতিষী বিশ্বেশ্বর ব্যানার্জী: আজকে করোনা ভাইরাস নিয়ে নতুন আপডেট দিতেই এই লেখা। কবে ভারতবর্ষ থেকে করোনা বিদায় নিচ্ছে? গ্রহ নক্ষত্রের যা বর্তমান অবস্থা সেখানে দেখা যাচ্ছে মঙ্গল কর্কট রাশিতে প্রবেশ করেছে, আর তা থেকেই বোঝা যাচ্ছে যে করোনার তৃতীয় ঢেউ বা তরঙ্গ আসতে চলেছে। যেহেতু মঙ্গল অগ্নিকারক গ্রহ এবং সে কর্কট রাশি অর্থাৎ জলরাশিতে অবস্থান করছে, সেইজন্য অর্থাৎ মঙ্গলের শক্তি বা পাওয়ার কমে যাওয়ায় করোনার তৃতীয় ঢেউ বা তরঙ্গের সূচনা হবে। সেইসঙ্গে সঙ্গে বৃহস্পতি আগামী ১৪ ই সেপ্টেম্বর ২০২১ মকর রাশিতে অবস্থান করবে তখন সামান্য সংক্রমণ মিটবে। মিটলেও পুরোপুরি যাবে না কারন, যেহেতু ভারতবর্ষের রাশি মকর এবং সেই পরিপ্রেক্ষিতে মকর রাশির ঘর শনিদেবের নিষ্ক্রিয় ঘর, তাই এই বছর করোনা সংক্রমণ বাড়বে এবং প্রচুর মানুষ এই সংক্রমণে প্রান হারাবেন। তবে এপ্রিল ২০২২ এর পর যখন শনিদেব কুম্ভ রাশিতে প্রবেশ করবেন তখন করোনা সংক্রমণ অনেক কমে যাবে ও ভারতবর্ষকে নতুন আশার আলো দেখাবে। তবে ভেঙে পরার কিছু নেই এখন যারা চিকিৎসক, নার্স, এবং ঔষধ ব্যবসায়ী, মুদিখানার দোকান এবং করোনা সম্পর্কিত জিনিসের সঙ্গে যুক্ত ব্যবসার সঙ্গে যুক্ত অর্থাৎ মাস্ক,স্যানিটাইজার,হ্যান্ড ওয়াস, ফেসসিলড, পিপিইকিট, সারজিকাল মাস্ক, গ্লাভস, পাল্স অক্সিমিটার, থার্মাল গান, অক্সিজেন সিলিন্ডার এইসব ব্যবসার সঙ্গে যুক্ত ব্যাক্তিদের শুভ সময়।

জ্যোতিষীর লেখা সম্পুর্ন ভাবে লেখকের নিজস্ব মতামত, এর জন্য সংবাদ প্রতিখন কোনভাবেই দায়ী নয়

output_XelYeX

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading