করোনা আবহে রক্তদানে সহনাগরিক

bloodনিজস্ব সংবাদদাতা: অতিমারী করোনা, ইয়াস জলোচ্ছ্বাস মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে অতীষ্ট করে   তুলেছে, প্রতি মুহূর্তে  করোনায় আক্রান্ত হচ্ছে বেশ কিছু মানুষ। এই অবস্হায় মহাসংকটের মধ্য দিয়ে  আমরা আগামীর পথে এগিয়ে চলছি। এই সময় রাজ্যের সব ব্লাড ব্যাংকগুলি রক্ত শূণ্য। মুমূর্ষু  রোগীদের রক্ত পেতে হাহাকার অবস্হা। আর এই অবস্হায় রক্তের চাহিদা মেটাতে এগিয়ে এলো চুচুঁড়া প্রিয়নগর সহনাগরিক।

এই স্বেচ্ছাসেবী সংস্হা করোনা আক্রান্ত পরিবারের পাশে যেমন সাহার্য্যের সাথে এলাকা স্যানিটারিজ করে হাত বাড়িয়ে দিচ্ছে, তেমনি তাঁরা শনিবার হুগলির চুচুঁড়া  প্রিয়নগরে ৪৫ জন রক্তদাতার রক্ত সংগ্রহ করে ব্লাড ব্যাংককে দেওয়ার উদ্যোগ নিল। রক্তদাতাদের উৎসাহিত করতে এলাকার বিশিষ্ট জনেরা উপস্হিত ছিলেন।

advt112-for-advt-sankha-senoutput_XelYeX149560606_1955498754590550_7537541499495602122_o149274739_1955175504622875_8761804105952090197_oadvt-4

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading