রাজ্যপালকে জোরালো আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

kalyan-2শুভদীপ দে: আরও একবার বিস্ফোরক মন্তব্য করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যান বন্দোপাধ্যায়।ফের তিনি ধনখরকে ‘রক্তচোষা’ বলে আক্রমণ করলেন। আজ হুগলির রিষড়ায় করোনা পরিস্থিতিতে দরিদ্র জনগনের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের এক অনুদান শিবিরে উপস্থিত থেকে  পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখরের ভূমিকা নিয়ে ফের একবার তোপ দাগলেন বর্ষীয়ন তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণের অভিযোগ ‘‘রাজ্যপাল নিজে গ্রেফতার করিয়েছেন তৃণমূলের নেতা মন্ত্রী-সহ মোট ৪ জনকে।

রাজ্যপাল জগদীশ ধনখরকে তীব্র ভাযায় আক্রমন করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বর্ষীয়ন তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যপাল সকাল থেকে সন্ধ্যা তৃণমূলের পিছনে লেগে রয়েছেন। তিনি একটা রক্তচোষা। তদন্ত হলে, রাজ্যপালের মোবাইল, ফোন এবং ওঁর আধিকারিকদের ফোন ঘাঁটলেই বোঝা যাবে উনি কি ভাবে ওই ঘটনা সংগঠিত করেছেন। এখন রাজ্যপাল আরও বেশি প্রভাব খাটানোর চেষ্টায় নেমে পড়েছেন। পারবেন না। রাজ্যপালের এমন পদক্ষেপ অসাংবিধানিক তো বটেই অভূতপূর্বও বটে। তিনি ভারতীয় সংবিধানের কসাই।” তিনি আরও বলেন ‘‘সকলে থানায় থানায় রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ করে রাখুন। যে দিন উনি রাজ্যপাল থাকবেন না, সে দিন মামলা শুরু করা যাবে। তখন এই রাজ্যপালকে প্রেসিডেন্সি জেলেই ঢোকানো যেতে পারে।’’

gif advtUntitled-2gnc-advt-6x4-for-web149560606_1955498754590550_7537541499495602122_o149274739_1955175504622875_8761804105952090197_oadvt-1advt-3advt-4advt-5advt112-for-advt-sankha-senoutput_XelYeX

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading