মমতা ভবানীপুরের মানুষদের অপমান করেছেন- রাহুল সিনহা

rahulনিজস্ব সংবাদদাতা:   মমতা ব্যানার্জীর ভবানীপুর থেকে উপ-নির্বাচনে দাঁড়ানোর বিষয়ে রীতিমত কটাক্ষ করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি রাহুল সিনহা। রাহুল সিনহা বলেন পর পর দুই বার মমতা ব্যানার্জী ভবানীপুর কেন্দ্র থেকে নির্বাচিত হবার পর এই বছর তিনি এই বিধানসভা কেন্দ্রের জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন কারণ তিনি এবার এই বিধানসভা কেন্দ্র থেকে না দাঁড়িয়ে নন্দীগ্রাম কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করে। রাহুল সিনহা আরও বলেন  মমতা ব্যানার্জী তৃতীয়বার এই কেন্দ্র থেকে ভোটে লড়তে ভয় পেয়ে এখান থেকে পালিয়েছিলেন। উপ-নির্বাচনে মমতা ব্যানার্জী’র এই কেন্দ্রে প্রার্থী হওয়া প্রসঙ্গে রাহুল সিনহা বলেন ভবনীপুরের মানুষকে মমতা ব্যানার্জী অপমান করে এই কেন্দ্র থেকে পালিয়ে গিয়ে নন্দীগ্রাম কেন্দ্র থেকে লড়াই করে হেরে গিয়ে আবার ভবানীপুরের মানুষদের আশ্রয়ে আস্তে চাইছেন। ভবানীপুরের মানুষ এই অত্যাচারকে ভুলবে না বলে জানান রাহুল সিনহা। তিনি আরও বলেন নন্দীগ্রামের মানুষ যে রায় দিয়েছেন সেই রায়েরই পুনরাবৃত্তি করবে ভবানীপুরের মানুষ। তার কারণ হিসাবে রাহুল সিনহা বলেন ভবানীপুরের মানুষকে অপমান করার জবাব ভবানীপুরের মানুষ দেবে আগামী নির্বাচনে।

149560606_1955498754590550_7537541499495602122_o149274739_1955175504622875_8761804105952090197_onew-advt-sankha-senoutput_XelYeXgnc-advt-6x4-for-webadvt-3advt-4advt-5advt-1

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading