সম্পুর্ন নিজস্ব ব্যবস্থাপনায় কোভিড রোগীদের জন্য সেফ হোমের ব্যবস্থা করে নজির গড়ল বৈদ্যবটি চৌমাথা স্পোর্টিং ক্লাব

chowmatha-sporting-clubনিজস্ব সংবাদদাতা: রাজ্যের মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে কোভিড ১৯ মোকাবিলায় এগিয়ে এসেছে হুগলি জেলার বৈদ্যবাটির চৌমাথা স্পোর্টিং ক্লাব। স্থানীয় এলাকার কোভিড আক্রান্তদের সেবায় এই ক্লাবের সদস্যরা তাঁদের ক্লাবটিকে আইসোলেশন সেন্টার হিসাবে গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করে ইতিমধ্যেই তাঁরা স্থানীয় চাঁপদানি বিধানসভার নবনিযুক্ত বিধায়ক অরিন্দম গুইনকে আবেদন জানিয়েছিলেন, এবং গতকাল(১১ মে, ২০২১) থেকে বৈদ‍্যবাটী চৌমাথা স্পোটিং ক্লাব তার সদস‍্য বা প্রতিবেশি কোভিড আক্রান্তদের থাকার জন‍্য ক্লাব গৃহের দ্বিতলে সেফ হোম এর ব‍্যবস্থা করা হলো সম্পূর্ন ক্লাব এর নিজস্ব তত্ত্বাবধানে এবং নিজস্ব ব্যবস্থাপনায়, বলে জানান এই ক্লাবের অন্যতম সদস্য গণেশ সিং। 

  output_XelYeX

গণেশ সিং বলেন, রাজ্য প্রশাসনের কাছে ওনারা আবেদন করেছেন যদি অন্তত অক্সিজেন এর কিছুটা ব‍্যবস্থা করে দেওয়া যায় তাদের এই সেন্টারে, তাহলে কোভিড আক্রান্তরা আরো কিছুটা সুবিধা পাবে তাদের দৈনন্দীন জীবনে ফিরে আসতে এবং তিনি আরও বলেন তাঁর তাঁদের এই সেন্টারে একসঙ্গে ১৫ জন কোভিড আক্রান্ত কে এই সেন্টারে থেকে সুস্থ হতে সহায়তা করতে সক্ষম হবেন তাঁরা। উল্লেখ করা যেতে পারে, বৈদ্যবাটি শহরে চৌমাথা স্পোর্টিং ক্লাব তাদের জন্মলগ্ন (১৯৬৩সাল) থেকেই খেলাধুলা, সাংস্কৃতিক চর্চার পাশাপাশি সমানভাবে সমাজসেবার কাজও করে চলেছে। চৌমাথা স্পোর্টিং ক্লাব এই মুহূর্তে তাঁদের দুটি অ্যাম্বুলেন্সের মধ্যে একটিকে ইতিমধ্যেই কোভিড রোগীদের সেবায় নিয়োজিত করেছেন বলে জানান গণেশ বাবু। 

advt112-for-advt-sankha-sen

স্থানীয় বিধায়ক অরিন্দম গুইন বলেন, সমাজের সকল স্তরের মানুষের পাশে এই ভাবেই সকল ক্লাব, সংগঠনের এগিয়ে আসা উচিত। তিনি চৌমাথা স্পোর্টিং ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, তাঁরা অক্সিজেন ও বেড সরবরাহ করে এই আইসোলেশন সেন্টারকে যথাযোগ্য করে তুলতে সহায়তা করবেন।

149560606_1955498754590550_7537541499495602122_oadvt-1149274739_1955175504622875_8761804105952090197_oadvt-3advt-4advt-5gnc-advt-6x4-for-webgif advtUntitled-2

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading