আমাদের জীবনের চলার পথে আমরা নানা সমস্যায় পড়ি। এগুলো থেকে রেহাই পেতে আমরা নানা ভাবে প্রতারিত হচ্ছি। আমাদের পাঠকদের জন্য আমাদের জীবনের নানান সমস্যাগুলির নিরসনের জন্য কলম ধরলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জ্যোতিষ বিশ্বেশ্বর ব্যানার্জী
যারা অনেক চেষ্টা করছেন কিন্তু চাকরি পাচ্ছেন না তারা কী করবেন:

শুক্ল পক্ষের বৃহস্পতিবার লক্ষ্মীকড়ি এবং একটি লাল চেলো কাপড় দশকর্মা দোকান থেকে কিনে আনবেন, ওই কাপড়ে লক্ষ্মীকড়ি টা মুড়ে পুরুষেরা ডান হাতে ধারন করবেন মেয়েরা বাম হাতে ধারন করবেন। এতে চাকরির বাঁধা দূর হবে কর্মে সাফল্য আসবে। এর কারণ হল বৃহস্পতি কর্মকারক গ্রহ তাই বৃহস্পতির এই টোটকাটি করলে কর্মের বাধা অনেকাংশেই দূর হবে। তাই এই টোটকাটি করতে বললাম এবং মা লক্ষ্মীর সঙ্গে দেবগুরু বৃহস্পতির খুব ভাল সম্পর্ক তাই লক্ষ্মীকড়ি দিয়ে করতে বললাম এবং লাল চেলো কাপড় অর্থাৎ মঙ্গলের রঙ লাল, আর যে কোন মাঙ্গলিক কাজ অর্থাৎ বিবাহ,অন্নপ্রাশন,পৈতে সবতেই লাল রঙ ব্যবহৃত হয়, তাই লাল কাপড়ে করতে বললাম এবং বৃহস্পতিবারে করতে বললাম, এইজন্য বৃহস্পতি নৈসর্গিক শুভ গ্রহ এবং বৃহস্পতি কর্মকারক গ্রহ বৃহস্পতি কর্ম দেয় এবং জন্মছকে সব গ্রহ খারাপ থাকলেও শুধুমাত্র বৃহস্পতি বলবান থাকলে অনেক বিপদ উদ্ধার হয় এবং বিশেষ করে কেন্দ্রস্থানে যদি বৃহস্পতি অবস্থান করে লগ্নে,চতুর্থে সপ্তমে,দশমে। তাহলে আরও ভাল ফল দেয়।
যারা কোন ক্রনিক রোগ জটিল বা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত বা ভুগছেন তারা কী করবেন
যারা কোন ক্রনিক রোগ জটিল বা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত বা ভুগছেন তারা কী করবেন এবং কী মন্ত্র পাঠ করলে বা শ্রবন করলে এই রোগ থেকে মুক্তি পেতে হলে প্রত্যহ মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন মন্ত্রটি হল:
“ওঁ ত্রমব্যকং যাযামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উবারুকমিব বন্ধ্যনা মৃত্যুমুকসী য়া মামৃত্যা
ওঁ জুং স পালায় পালায় স জুং ওঁ নমঃ
ওঁ তৎপুরুষায় বিদমহে বেদমহী মহাদেবায় তন্ন রুদ্র প্রচদ্যোয়াৎ।
এই মন্ত্র ১১ বার বা ২১ বার বা ১০৮ বার এই সংখ্যায় পাঠ করতে হয় তবেই সুফল পাওয়া সম্ভব।




