মৎস‍্য হাব নির্মাণ ও নদী সংস্কারকে পাথেয় করে ভারত-বাংলাদেশ সীমান্তে শেষ মুহূর্তের ভোট প্রচারে তৃণমূল প্রার্থী

basir-2সৌমাভ মণ্ডল: বসিরহাট মহকুমার স্বরূপনগর বিধানসভার তৃণমূল প্রার্থী বিনা মন্ডল ষষ্ঠ দফা নির্বাচনের শেষদিনের প্রচারে উন্নয়নকে হাতিয়ার করে সীমান্তে বাড়ি বাড়ি যাচ্ছেন। তিনি জানান, ভারত-বাংলাদেশ লাগোয়া স্বরূপনগর বিধানসভার বিল বল্লিতে সাড়ে দশ হাজার একর জলাশয় রয়েছে সেই জমি সংস্কার করে সেখানে পশ্চিমবাঙ্গের সবচেয়ে বড় মৎস‍্য হাব প্রকল্প হচ্ছে। তার কাজ নির্বাচনের আগেই শুরু হয়ে গিয়েছে। এছাড়া সোনাই নদী সংস্কারের কাজ চলছে। বর্ষার সময় জলে ভাসতে হত স্বরুপনগর একটা অংশকে। তাই এবার উন্নয়নকে হাতিয়ার করে তিনি মানুষের কাছে যাচ্ছেন। basir-3সোমবার ভারত-বাংলাদেশ সীমান্তের ভাদুরিয়া, শায়েস্তা নগর, কৈজুরী ও ভাকরা সহ বেশকিছু গ্রামে শেষ দিনের প্রচারে ঝড় তুললেন বীণা মণ্ডল। পাশাপাশি যেভাবে দেশজুড়ে করোনা যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তার সচেতনতা বার্তাও দিলেন।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading