Site icon Sambad Pratikhan

চুচুঁড়া জোড়াঘাটের মুক্ত মঞ্চে নাট্য মেলা

Advertisements

নিজস্ব সংবাদদাতা: না কোনো ভোটের প্রচারের নাটক নয়, শুক্রবার চুচুঁড়া জোড়াঘাট বন্দেমাতরম ভবনের পাশে মুক্ত মঞ্চে নাট্য মেলার আয়োজন করলো সংসপ্তক, চিনসুরা। দুদিনের এই নাট্যমেলায় ছিল নাটক, গান, নাচ, আবৃত্তি। মুক্ত মঞ্চকে সাজানো হয়েছিল শৈল্পিক মন নিয়ে। দুদিনে সংসপ্তক নিজের নাটক তো করেছেই সাথে নিয়েছিল বিসর্গ থিয়েটার, ব্যান্ডেল নান্দনিক, নাটুকে বেদুইনের মতো নাট্যদলগুলিকে। নাটক দেখতে নাট্যপ্রেমীদের উপস্হিতি নেহাত কম ছিল না। নাটকগুলিতে সুস্হ সংস্কৃতির ছবি ফুটিয়ে তোলা হয়েছে বলে উদ্যোক্তারা দাবী করেছেন।

Exit mobile version