মানকুণ্ডুতে লিটিল ম্যাগাজিন মেলা

mankundu-1নিজস্ব সংবাদদাতা, হুগলি: লিটল ম্যাগাজিন সামাজিক দায়বদ্ধতাকে অস্বীকার করে না, মানুষের প্রতিনিয়ত সংগ্রামের প্রতি শ্রদ্ধাশীল এবং সুস্হ সংস্কৃতির আনন্দে সৃষ্টিশীল। লিটল ম্যাগাজিন ক্ষুদ্র হলেও প্রতিক্রিয়া কিন্তু ব্যাপক। আর লিটল ম্যাগাজিনের আঁতুর ঘরেই কিন্তু লেখকের জন্ম হয়। সেই ধারাকেই প্রবাহিত করে চলেছে লিটল ম্যাগাজিনগুলি। মানকুন্ডু সাধারণ পাঠাগারের প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষকে স্মরণীয় করতে ২০১৯ সালে শুরু হয়েছিল লিটল ম্যাগাজিন উৎসব। স্হানীয় ইতিহাস সম্বলিত পত্রিকা প্রকাশের সঙ্গে লেখক লেখিকাদের নিজ নিজ প্রতিভা প্রকাশের জন্য পত্রিকা প্রকাশ পেতে থাকে। মানকুন্ডু সাধারণ পাঠাগার আয়োজিত দ্বিতীয় বার্ষিক  মানকুন্ডু লিটল ম্যাগাজিন মেলা শুরু হলো। মানকুন্ডু উন্নয়ন পরিষদ মাঠে এই মেলাকে সাফল্যমণ্ডিত করে তুলতে পাঠাগার কতৃপক্ষের ভূমিকার কথা উল্লেখ করতেই হয়। ম্যাগাজিন মেলার সার্থকতা এখানেই, পাঠাগারের সর্বাধিক বই পাঠের জন্য তিনজন পাঠককে সম্মাননা দেওয়ার সাথে তিনটি পত্রিকাকে সম্মান প্রদান করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্হিত ছিলেন প্রাবন্ধিক দেবাশিস মুখোপাধ্যায়, গল্পকার সর্বানী বন্দ্যোপাধ্যায়, বিশ্বনাথ পাল সহ বিশিষ্ট জনেরা।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading