Site icon Sambad Pratikhan

ভোটের প্রচারে যশ

Advertisements

নিজস্ব সংবাদদাতা, হুগলি: আজ হুগলি জেলার চণ্ডীতলা বিধানসভার বিজেপি প্রার্থী যশ দাসগুপ্ত প্রচারে জনসংযোগ বৃদ্ধি ও এলাকাবাসীর সাথে ঘরের ছেলের মতোই ব্যবহার করলেন ও নিজের বিধানসভা এলাকায় এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সকাল থেকেই ঘুরে বেড়ালেন। প্রচার শুরু করলেন চণ্ডীতলা বাজার থেকে ঘুরলেন চণ্ডীতলা, জনাই, বেগমপুর, মনিরামপুর, গঙ্গাধরপুর, জঙ্গলপাড়া এলাকায়। প্রচারের শেষে জঙ্গলপাড়াতে জনসভা করলেন। এই সভাকে ঘিরে আমজনতার মধ্যে উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করলেন একাধিক কর্মী সমর্থকরা যশ দাসগুপ্তের হাত ধরে। ১৫ জন সদস্য আজ মহিলা মোর্চায় যোগ দান করেন।

Exit mobile version