Site icon Sambad Pratikhan

হুগলিতে মনোনয়ন প্রার্থীদের

Advertisements

শুভদীপ দে: শুক্রবার সকাল থেকেই সরগরম হয়ে উঠেছিল শ্রীরামপুর মহাকুমা শাসকের দপ্তরের বাইরে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা নিজস্ব  নির্বাচনি শ্লোগান দিতে দিতে  এলেন মনোনয়নপত্র জমা দিতে। মনোনয়নপত্র  দেওয়ার সময় নির্বাচন কমিশনের নজরদারি ছিল আঁটো সাটো। মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূলের প্রার্থী স্বাতী খন্দকার (চণ্ডীতলা বিধানসভা),কাঞ্চন মল্লিক (উত্তরপাড়া বিধানসভা) ও বিজেপির প্রার্থী প্রবীর ঘোষাল (উত্তরপাড়া বিধানসভা), কবীর বসু (শ্রীরামপুর বিধানসভা), এছাড়া মনোনয়নপত্র জমা দিলেন সংযুক্ত মোর্চা সিপিআইএম প্রার্থী মহঃ সেলিম (চণ্ডীতলা বিধানসভা), সংযুক্ত মোর্চার চাঁপদানী বিধানসভার জাতীয়  কংগ্রেস প্রার্থী আব্দুল মান্নান।

কেউ এলেন মন্দিরে পূজা দিয়ে কেউবা এলেন দলের কর্মীদের নিয়ে পদযাত্রার মাধ্যমে। কেউ আবার শ্লোগান তুললেন খেলা হবে, কেউবা আবার শ্লোগান তুললেন খেলা শুরু হয়েছে।  কেউ বলতে থাকলেন খেলবো এবার। আবার এক দলে শোনা গেল আবেগের খেলা হবে। তবে এই সরগরমে খেলার শ্লোগানের রায়ের দিকেই তাকিয়ে আমজনতা থেকে রাজ্যের রাজনৈতিক মহল। অর্থাত্‍ আগামী ২ তারিখের দিকেই তাকিয়ে সকলেই, এই খেলার শ্লোগান কতটা কাজে লাগাতে পারলো কোন রাজনৈতিক দলের প্রার্থীরা সেই দিকে।

ছবি শুভদীপ দে ও শুভ মল্লিক

Exit mobile version