Site icon Sambad Pratikhan

মনোনয়ন জমা দিলেন তনুশ্রী

Advertisements

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: বৃহস্পতিবার সকালে হাওড়ার উলুবেড়িয়া-১ নং বিডিও অফিসে এসে মনোনয়ন পত্র জমা দিলেন শ্যামপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী, বাগনান কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা রাজ্য বিজেপির নেতা অনুপম মল্লিক,  উদয়নারায়ণপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী সুমিত রঞ্জন কাঁড়ার। অন্যদিকে,  উলুবেড়িয়া মহকুমা শাসকের কার্যালয়ে গিয়ে মনোনয়ন পত্র জমা দেন উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী চিরন বেরা। উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য,  প্রাক্তন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী রাধামোহন সিং সহ অন্যান্যরা।

Exit mobile version