Site icon Sambad Pratikhan

ভোট প্রচারে বেড়িয়ে মাস্ক বিলি

Advertisements

সঞ্জয় মুখোপাধ্যায়: কলকাতায় তপসিয়াতে ভোট প্রচারে বেরোলেন তৃণমূল প্রার্থী জাভেদ খান। একদিকে করোনা অন্যদিকে ভোট প্রচার। দুটোকে একসাথে সামলে নিলেন তিনি। ভোট প্রচারে সাধারণ মানুষকে করোনা সম্পর্কে সচেতন করতে এদিন মাস্ক বিলি করেন। এমনকি তিনি এদিন যে গাড়িতে করে ভোট প্রচারে বের হন, তাতেও একটি মাস্ক লাগান। করোনার প্রকোপ যেভাবে বেড়ে চলেছে সাধারন মানুষকে সতর্ক ও সচেতন করতেই এই অভিনব উপায়ে নিলেন তিনি। এর আগেও পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির জন্য তিনি প্রতিবাদ করেছিলেন। ভোট প্রচারে বের হয়ে তিনি গরুর গাড়িতে করে ভোট প্রচার করেছিলেন। আর এদিন তিনি মাস্ক বিলি করলেন। প্রত্যেকবার ভোট প্রচারের সময় অভিনব উপায় অবলম্বন করছেন তিনি টা আবারও লক্ষ করা গেল।

Exit mobile version