মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী সাংসদ লকেট চ্যাটার্জি

loket-chgatterjeeশুভদীপ দে: একুশের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মনোনীত রাজ্য বিজেপি সম্পাদিকা তথা হুগলির সাংসদ ও চুঁচুড়া বিধানসভার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় বিশালক্ষী মন্দিরে পুজো দিয়ে আশীর্বাদ নিয়ে মনোনয়নপত্র দেওয়ার শোভাযাত্রা শুরু করেন ডি,আই, অফিস মাঠ থেকে সয়ারের মোর বিশালক্ষী মন্দিরে পূজা অনুষ্ঠান হয় সকালে পুজো দিয়ে দলীয় কর্মীদের সাথে মিছিল করে চুঁচুড়া মহাকুমার শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমার দিতে ঢোকেন। এদিন মনোনয়নপত্র জমা দেওয়ার আগে থেকেই উপস্থিত ছিলেন বিজেপির জেলা নেতা রিতব্রত সেনগুপ্ত ও সপ্তর্ষি ব্যানার্জি, যুব মোর্চা ও মহিলা মোর্চা সহ বহুসংখ্যক দলীয় কর্মী সমর্থক। এদিন সাংসদ তথা চুঁচুড়ার বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের বলেন, আজ মনোনয়নপত্র জমা করলাম এবং আজ থেকেই প্রচারে বেরিয়ে পড়তে হবে আমাদের। সময় খুব কম রয়েছে এবং তিনি আরও বলেন যে, চুঁচুড়া বিধানসভা থেকে আমরা প্রায় এক লক্ষ ভোটের ব্যবধানে জয়লাভ করবো। প্রসঙ্গত, এদিন মনোনয়নপত্র জমা দেওয়া কে কেন্দ্র করে চুঁচুড়া মহকুমা শাসকের দপ্তরের পার্শ্ববর্তী এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। প্রচুর রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছিল। যাতে কোনো রাজনৈতিক অশান্তি ও তাছাড়া অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণেই নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading