আলীপুর চিড়িয়াখানায় সিংহের খাঁচায় যুবক

alipur-zooনিজস্ব সংবাদদাতা: আলিপুর চিড়িয়াখানায় ভয়ঙ্কর কাণ্ড। সিংহের খাঁচায় ঢুকে পড়লেন যুবক। সিংহের আঁচড়ে গুরুতর জখম পূর্ব মেদিনীপুরের এক যুবক। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আলিপুর চিড়িয়াখানার ডিরেক্টর আশীষ কুমার সামন্ত জানিয়েছেন এদিন সকাল এগারোটার সময় নিরাপত্তা বলয় এড়িয়ে সিংহের খাঁচার পিছন দিকের দেওয়ালের থেকে এক ব্যক্তি ঝাঁপ  মারেন সিংয়ের খাঁচায়, তা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা তাকে উদ্ধার করতে এগিয়ে আসেন। ততক্ষণে সিংহটি ওই যুবকের পায়ে আঘাত করে। নিরাপত্তারক্ষীদের তৎপরতায় উদ্ধার করা হয় ওই যুবককে।

তবে প্রশ্ন উঠছে কিভাবে এমন একটি ঘটনা ঘটে গেল? আজ থেকে প্রায় ২২ বছর আগে বাঘের গলায় মালা পরাতে গিয়ে এমন একটা ঘটনা ঘটেছিল এই চিড়িয়াখানায়। এ ঘটনা যেন তারই স্মৃতিচারণ।  তবে এ বিষয়ে আশিষ বাবু জানিয়েছেন ওই ব্যক্তি এখন সুস্থ রয়েছেন তার চিকিৎসা চলছে এসএসকেএম হাসপাতালে। যেহেতু ওই ব্যক্তি অনেক উঁচু থেকে ঝাঁপ দিয়েছিলেন তাই তার কোমরে এবং ঘাড়ে চোট লেগেছে অন্যদিকে সিংহের কামড়ের জন্য তার পায়ে চোট লেগেছে। তিনি বাড়ি থেকে বলে বেরিয়ে ছিলেন তিনি এক ব্যক্তির সঙ্গে দেখা করতে যাচ্ছেন কলকাতায়, কিন্তু তিনি আসলে আত্মহত্যার চেষ্টা করার জন্যই চিড়িয়াখানা এসেছিলেন বলে মনে করা হচ্ছে। তবে তিনি যে খানিকটা মানসিক ভারসাম্যহীন তাও উল্লেখ করেছেন আশিষ বাবু। সিসিটিভির ফুটেজ দেখে সম্পূর্ণ ঘটনার তদন্ত করা হচ্ছে।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading