টাকি রোডে মোদি-শুভেন্দুর কুশপুতুল দাহ, সীমান্ত থেকে সুন্দরবনে অবরোধে নামলো তৃণমূল

IMG-20210312-WA0006সৌমাভ মণ্ডল: বাংলার মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উপর অতর্কিত হামলার প্রতিবাদে বসিরহাট মহকুমা জুড়ে লাগাতার বিক্ষোভ কর্মসূচি শুরু হলো। বসিরহাট, টাকি শহর সহ বাসন্তী হাইওয়ে থেকে শুরু করে সুন্দরবন ও সীমান্তে অবরোধে উত্তাল হয়ে ওঠে বসিরহাট মহকুমা। বেলা বাড়তেই  টাকি রোড (রাজ‍্য সড়ক ২) অবরোধ করে বসিরহাট কলেজের সামনে মোদি ও শুভেন্দুর কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখাল বসিরহাট মহকুমা তৃণমূল ছাত্র পরিষদ। এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ‍্য সাধারণ সম্পাদক সুরজিৎ মিত্র, তৃণমূল ছাত্র পরিষদের রাজ‍্য সাধারণ সম্পাদক সমীক রায় অধিকারী, তৃণমূল যুব কংগ্রেসের উত্তর ২৪ পরগণা জেলার সাধারণ সম্পাদক চন্দন মুখার্জি, তৃণমূল ছাত্র পরিষদের বসিরহাট কলেজ ইউনিটের সভাপতি অভিষেক মজুমদার সহ অন্যান্য ছাত্র নেতারা। পাশাপাশি সুন্দরবন থেকে শুরু করে বসিরহাটের সীমান্ত পর্যন্ত এই ঘটনার প্রতিবাদে  বিক্ষোভ কর্মসূচি চলতে থাকে। বসিরহাট ২নং ব্লকের খোলাপোতা গ্রাম পঞ্চায়েতে এলাকাতেও টাকী রোডে এই ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের বসিরহাট ২নং ব্লক সভাপতি সরোজ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেতা তথা খোলাপোতা গ্রাম পঞ্চায়েতের প্রধান অপরেশ মুখার্জির নেতৃত্বে তৃণমূল কর্মীরা প্রতিবাদ মিছিল শুরু করে। সঙ্গে চলতে থাকে মমতা ব‍্যানার্জী সহ তৃণমূলের নামে স্লোগান। এছাড়াও তৃণমূলের মিনাখাঁ ব্লকের সভাপতি আইয়ুব হোসেন গাজীর নেতৃত্বে বাসন্তী হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় উপর চক্রান্ত করে হামলা হয়েছে, এই দাবী নিয়ে তাদের এই বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে। এই ঘটনার সুরাহা না হলে তারা  আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ডাক দেবে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা। সব মিলিয়ে যত সময় যাচ্ছে ,তত বিক্ষোভ কর্মসূচির ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading