Site icon Sambad Pratikhan

রাজ্যের নানান প্রকল্পকে কটাক্ষ পুরুলিয়ার বিজেপির মহিলা মোর্চা’র কর্মী সম্মেলনে

Advertisements

সোমনাথ রায় পুরুলিয়া:  পুরুলিয়া জেলার বাঘমুন্ডি বিধানসভার বাঘমুন্ডি থানার তুন্তুরি-সুইসা অঞ্চলের তুন্তুরি কমিউনিটি হলে ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার এক কর্মী সম্মেলন হয়ে গেল,  এদিনের সম্মেলনের মূল আলোচ্য বিষয় ছিলো নারী সুরক্ষা। কেন্দ্র সরকারের বেটি বাঁচাও, বেটি পড়াও ছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও সোনার বাংলা গড়তে মহিলা মোর্চার কর্মী সমর্থকদের দু’হাতে দলীয় প্রতিক পদ্মফুল এঁকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার প্রতিজ্ঞা করা হয়, পাশাপাশি রাজ্যের নানান প্রকল্পকে কটাক্ষ করে বক্তব্য রাখেন এদিনের বক্তারা। এদিনের মহিলা মোর্চার কর্মী সম্মেলনে যোগ দেন জেডপি ১৫ এর মহিলা মোর্চার সভানেত্রী সুমিত্রা সিং সর্দার, জেডপি ১৪র সভানেত্রী ললিতা মুড়া, জেডপি ১৩র সভানেত্রী মমতা মাহাতো, জেলা বিজেপির মহিলা সদস্যা প্রতিমা মাহাতো, বাঘমুন্ডি বিধানসভার কনভেনার জগদীশ কুমার সহ ভারতীয় জনতা মহিলা মোর্চা বৃন্দ।

Exit mobile version