Site icon Sambad Pratikhan

মদন মিত্রের শাস্তির দাবিতে সারা পুরুলিয়া জেলা জুড়ে থানা ঘেরাও বিজেপির

Advertisements

সোমনাথ রায়, পুরুলিয়া:  তৃণমূলের প্রকাশ্য জনসভায় রামায়ণের সীতা দেবীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদে তৃণমূল নেতা মদন মিত্রের শাস্তির দাবিতে সারা পুরুলিয়া জেলা জুড়ে থানা ঘেরাও বিক্ষোভ ভারতীয় জনতা পার্টির। সেইমতোই জেলার বাঘমুন্ডি থানাতেও সেই কর্মসূচী পালন করলো বাঘমুন্ডি জেডপি ১৪ ও ১৫ এর মন্ডল বিজেপি কর্মীরা। এদিন বিজেপি থেকে উপস্থিত ছিলেন, ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ কার্যকর্তা শঙ্কর কুমার, জেডপি ১৪ এর সম্পাদক সঞ্জয়  মাহাতো, ও সাধারণ সম্পাদক মোহিত কুমার, জেডপি ১৪ র মাইনোরিটি সভাপতি মনোজিৎ তোতন শেখ, জেডপি ১৫এর মন্ডল সহ সভাপতি কৌশিক দে, মন্ডল সাধারণ সম্পাদক বিজয় মোহন সিং, মন্ডল মহিলা মোর্চার সভানেত্রী সুমিত্রা সিং সর্দার, বাঘমুন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি কার্তিক চালক, বাঘমুন্ডি গ্রাম পঞ্চায়েত প্রধান বিরবল মাছুয়ার সহ মন্ডল নেতৃত্ববর্গ।

Exit mobile version