Site icon Sambad Pratikhan

আগামী নির্বাচনে বিজেপিকে পুরোপুরিভাবে উপরে ফেলবে কৃষকরাই- ফিরহাদ হাকিম

Advertisements

নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেখানেই যাচ্ছেন সেখানেই আতঙ্কের সৃষ্টি হচ্ছে। এর আগে তিনি যেখানে যেখানে অর্থাৎ দিল্লি, পাঞ্জাব, গুজরাট যেখানে গেছেন সেখানেই রায়টের সৃষ্টি হয়েছে। তিনি গতকাল কলকাতায় এসেছেন তার আগেই মন্ত্রী জাকির হোসেনের ওপর হামলার সৃষ্টি হয়েছে। অর্থাৎ তার আগমনে আতঙ্কের আবির্ভাব হচ্ছে বলে এদিন মন্তব্য করেন রাজ্যের পুর ও নগরোন্নন মন্ত্রী ফিরহাদ হাকিম।অন্যদিকে তিনি জানিয়েছেন পাঞ্জাবের পুরো নির্বাচনের ফল যা হয়েছে তার থেকে প্রমাণিত হয় আগামী নির্বাচনে বিজেপিকে পুরোপুরিভাবে উপরে ফেলবে কৃষকরাই। গতকাল পাঞ্জাবে কৃষকরা তার উত্তর দিয়েছে আগামী দিনে বিজেপি হারবে। এটা তারই প্রতিচ্ছবি এমনটাই মন্তব্য করলেন ফিরহাদ হাকিম।

Exit mobile version