Site icon Sambad Pratikhan

দীনেশ ত্রিবেদীর ইস্তফা নিয়ে মুখ খুললেন ফিরহাদ হাকিম

Advertisements

অমিত চক্রবর্তী: বারবার তৃণমূল থেকে দলবদল হচ্ছে বা তৃণমূল থেকে ইস্তফা দিয়ে চলেছেন একের পর এক। সম্প্রতি রাজ্যসভায় ইস্তফা দিলেন দীনেশ ত্রিবেদী। এবার এই বিষয়ে মুখ খুললেন কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন এতদিন সবাই তৃণমূলে কাজ করার পর সবারই হঠাৎ করে দম বন্ধ হয়ে আসছে বিষয়টি খুবই ভাববার, এদিন তিনি বেশ খানিকটা মজা কথাগুলি বলেন। পাশাপাশি তিনি জানিয়েছেন দীর্ঘদিন কাজ করতে কোন অসুবিধা হয়নি কিন্তু হঠাৎ করে সবাই দল পরিবর্তন করতে শুরু করেছেন। এটাও ভাবার বিষয়। তবে দীনেশ ত্রিবেদী যেভাবে রাজ্যসভায় ইস্তফা দিয়েছেন তা নিয়ম অনুসারে কখনোই দেওয়া যায় না বলেও তিনি জানিয়েছেন এবং বেঙ্কাইয়া নাইডু তিনি কিভাবে গ্রহণ করলেন সেটাও কিন্তু নিয়মের বাইরে। তিনি জানিয়েছেন বর্তমানে কলকাতার পরিস্থিতি খুবই ভালো। পরিবেশ দূষণ নেই তাহলে মানুষের দম বন্ধ হয়ে আসছে কেন। এমনো প্রশ্ন তুললেন ফিরহাদ হাকিম। অন্যদিকে তিনি জানিয়েছে যারা যারা তৃণমূল ছেড়েছেন তারা বিজেপিতে অংশগ্রহণ করেছেন। তবে এখনো পর্যন্ত শুধুমাত্র লক্ষ্মীরতন শুক্লা তিনি তৃণমূল ছাড়লেও অন্য কোন রাজনীতিতে তিনি অংশগ্রহণ করেননি। সেই বিষয়ে ফিরহাদ হাকিম জানিয়েছেন লক্ষ্মীরতন শুক্লা খেলার সঙ্গে যুক্ত থাকতে চেয়েছেন। তাই কোনো রাজনীতির সঙ্গে যুক্ত হতে চাননি বলেই জানিয়েছেন, অন্যদিকে তিনি জানিয়েছেন এই মুহূর্তে শহর কলকাতায় কোন জলের সমস্যা নেই। যদি কোথাও কোন জলের সমস্যা থেকে থাকে তা দ্রুত নিষ্পত্তি করা হবে। সমস্ত বেসরকারি নাসিংহোম গুলিতে স্বাস্থ্য সাথী কার্ড এর জন্য অতিরিক্ত শয্যা করতে বলা হয়েছে এমনটাও জানিয়েছেন তিনি।

Exit mobile version