পুরুলিয়ায় অভিযানের অভিযান

IMG-20210207-WA0059gggggfggসোমনাথ রায়, পুরুলিয়া: ভারতের  পুরুষ অধিকার সংগঠন অভিযান ওয়েলফেয়ার অ্যান্ড চ্যারিটেবল  ট্রাষ্ট এর উদ্যোগে পুরুলিয়া জেলা কমিটির পরিচালনায় এক প্রেস কনফারেন্স হলো পুরুলিয়া বিকাশ ভবনে, এই অনুষ্ঠানে পুরুলিয়া জেলার প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে পুরুষ অধিকার সংগঠন এর সদস্য গণ উপস্থিত ছিলেন। এই দিন এই প্রেস কনফারেন্স এর মধ্যে দিয়ে জেলার পূর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণা করা হলো। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সাধারন সম্পাদক গৌরব রায়, পরামর্শদাতা জিৎ রঞ্জন ঘোষ, ভাইস চেয়ারম্যান সৌনক গুহ, পুরুষ কথা প্রত্রিকার সহ সম্পাদক রূপ ব্যানার্জী, এছাড়া পুরুলিয়া জেলা সভাপতি সত্যজিৎ দে সহ অন্যান্য পদাধিকার ব্যাক্তিগণ। বর্তমান সমাজে যেখানে সব প্রকার প্রাণীদের সুরক্ষার জন্য কেন্দ্রে ও রাজ্যে আলাদা আলাদা আইন এবং মন্ত্রণলয় আছে বিশেষত নারী কমিশন, নারী অধিকার সংগঠন সঙ্গে সরকারি সাহায্য সেইখানে দাড়িয়ে পুরুষদের জন্য নেই কোনো আইন, কমিশন বা মন্ত্রণালয়।সারা বিশ্বের সাথে সাথে ভারতে সমস্ত আইন পুরুষ বিদ্বষী এবং নারী কেন্দ্রিক। এই আইনের অপব্যবহার আজ চরম আকার ধারন করেছে এবং সমাজের পুরুষেরা অধিকাংশ ক্ষেত্রেই প্রতিনিয়ত তার শিকার ও শোষিত হয়। এমন অবস্থায় সারা দেশে যে পুরুষ অধিকার আন্দোলন চলছে তার সাথে তাল মিলিয়ে বাংলার পুরুষ অধিকার আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান ২০১৭ সালে প্রতিষ্ঠিত অভিযান ওয়েলফেয়ার অ্যান্ড চ্যারিটেবেল ট্রাস্ট-এর প্রতিষ্ঠাতা গৌরব রায়।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading