৫৩ তম রাজ্য শুটিং প্রতিযোগিতায় চুঁচুড়া ধরমপুর রাইফেল ক্লাবের সাফল্য

rifleনিজস্ব সংবাদদাতা: ৫৩ তম রাজ্য শুটিং প্রতিযোগিতায় চুঁচুড়া ধরমপুর রাইফেল ক্লাবের প্রতিযোগীরা ভালো ফল করলো।  পশ্চিম বর্ধমানের আসানসোল রাইফেল ক্লাবের উদ্যোগে এই প্রতিযোগিতায় চুঁচুড়া রাইফেল ক্লাব ১৫ টি সোনাসহ  ৩৩ টি পদক জয় করেছে বলে জানান ক্লাবের প্রশিক্ষক শ্যামল দাস। সবচেয়ে উল্লেখযোগ্য  ক্যাডেট  এয়ার পিস্তল বিভাগে পদক জয় করে রাইফেল ক্লাবের সর্বকনিষ্ঠ অনুসূয়া দাস।

করোনা সুরক্ষা বিধি মেনে এয়ার পিস্তল বিভাগে ক্লিনশিট রেখে অর্জুন দাস নিজের আধিপত্য বজায় রাখে। দলগত সেন্টার ফায়ার পিস্তল এবং মিক্সড্ এয়ার পিস্তল বিভাগেও রৌপ্য পদক জয় করে এই জাতীয় জুনিয়র সদস্য। এছাড়া চন্দননগরের শায়ন দাস, আয়ূস চ্যাটার্জী সিনিয়র  বিশ্বজিৎ সরকার, ঋষভ ঘোষও ভালো ফল করে। জুনিয়ার দের সাথে সিনিয়াররা পদক জয় করে ক্লাবের  নাম উজ্জ্বল করেছে। প্রশিক্ষক শ্যামল দাস সিনিয়ার বিভাগে একাধিক পদক জয় করে রাইফেল ক্লাবের মনোবলকে দৃঢ় করেছে।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading