Site icon Sambad Pratikhan

ধর্মতলায় আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের অবস্থান বিক্ষোভ

Advertisements

সঞ্জয় মুখোপাধ্যায়: ২০১৪ সাল থেকে এখনো পর্যন্ত যারা আপার প্রাইমারিতে চাকরি পাননি তারা গতকাল ধর্মতলার ওযাই চ্যানেলে অবস্থান বিক্ষোভ করছেন। দীর্ঘ সাত বছর ধরে তাদের নাম আপার প্রাইমারিতে নাম উঠেছে কিন্তু তা সত্ত্বেও তারা চাকরি পাননি। সেই ক্ষোভ নিয়ে এদিন তারা  ওযাই চ্যানেলে বিক্ষোভ শুরু করেছেন ।তাদের মধ্যে উপস্থিত রয়েছেন আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের রাজ্য সম্পাদক আনিসুর রহমান। তিনি জানিয়েছেন তাদের দাবি না মানা পর্যন্ত তারা সেখানে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন এবং আগামী

২৮ ফেব্রুয়ারির মধ্যে তাদের দাবি রাজ্য সরকারকে মানতে হবে এবং এই বিষয়ে তারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করেছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন যদি তাদের দাবি না মানা হয় তাহলে তারা তাদের অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন। দীর্ঘ সাত বছর ধরে এই সমস্ত চাকরিপ্রার্থীদের অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়েছে। ইতিমধ্যে অনেক চাকরিপ্রার্থী আত্মহত্যা করেছে বলে তাঁরা জানিয়েছেন। আবার অনেকে উপার্জনের পথ হিসেবে বিকল্প পথ বেছে নিয়েছেন। তাই তারা নিজেদের যোগ্যতা অনুযায়ী এবার তাদের চাকরি দাবি করছেন। যদি তাদের এই আবেদন না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে যাবে বলে জানিয়েছেন। এদিন আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের পক্ষ থেকে নারী-পুরুষ নির্বিশেষে অনেকেই জেলার বিভিন্ন জায়গা থেকে উপস্থিত হয়েছেন এই ওযাই চ্যানেলে।

Exit mobile version