Site icon Sambad Pratikhan

হুগলির শ্রীরামপুর রেল অবরোধ অগ্নিপথ এর বিরুদ্ধে

Advertisements

শুভদীপ দে, হুগলি: হুগলির শ্রীরামপুরে রেল অবরোধ ও মোদী হটাও দেশ বাঁচাও স্লোগান। কেন্দ্রীয় সরকারের যোজনা অগ্নিপথ নিয়ে বিক্ষোভ হুগলি জেলার শ্রীরামপুর স্টেশন সংলগ্ন রেলগেট অঞ্চলে। কেন্দ্রীয় সরকারের অগ্নিপথের বিরুদ্ধে শ্রীরামপুর শহরের যুবসমাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অপসারণ চেয়ে এই বিক্ষোভ প্রদর্শন করেন। এছাড়াও প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করেন তারা। তাঁদের দাবি অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে অগ্নিপথ যোজনা বন্ধ করতে হবে, অগ্নিপথ যোজনা যত শীঘ্র সম্ভব তুলে নিতে হবে এবং দেশের যুবসমাজকে চাকরির প্রতিশ্রুতি দিতে হবে। চার বছরের জন্য চাকরি দিলে হবে না। সৈনিকদের চাকরি যেভাবে হয় বা তারা যত বছর এই সুবিধা পান সেই সমস্ত সুযোগ সুবিধা সহ চাকরি দিতে হবে।

Exit mobile version