পুরুলিয়া জেলা জুড়ে তৃণমূল কর্মীরা দলীয় পতাকা নিজেদের বাড়ির বাইরে লাগলেন

purulia-001সোমনাথ রায়, পুরুলিয়া:  পুরুলিয়া জেলা তৃণমূলের উদ্যোগে দলের ও মাননীয়া দিদির প্রতি ভালোবাসা দেখানোর জন্য আগামী নির্বাচনের আগে একটি উদ্যোগ নিলেন। জানা যায়, প্রত্যেক সক্রিয় তৃণমূল কর্মী দলের একটি পতাকা তাঁদের বাড়ির বাইরে লাগাবেন। সেই মতোই সারা জেলা জুড়ে সক্রিয় কর্মীরা শুরু করেছেন তৃণমূলের পতাকা লাগাতে। পাশাপাশি জেলার জয়পুর বিধানসভার জয়পুর ব্লকের তৃণমূলের ব্লক যুব সভাপতি তথা যুব নেতা দিব্যজ্যোতি সিং দেও তাঁর বাড়ির বাইরে তৃণমূলের দলীয় পতাকা লাগান। তিনি বলেন, সকল কর্মীদের পাশে অনুরোধ যেন প্রত্যেকে নিজ বাড়ির বাইরে দলীয় পতাকা লাগান। এই পতাকা লাগিয়ে আমরা দিদিকে ও দলকে এইভাবে সম্মান জানাবো।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Powered by Joinchat