Site icon Sambad Pratikhan

করোনা কালেও বিউটি কনটেষ্ট! দেশের সেরার শিরোপা কলকাতার মেয়ের

Advertisements

সঞ্জয় মুখোপাধ্যায়: ডিভাস বিউটি পেজেণ্ট ‘মিস এন্ড মিসেস ইন্ডিয়া’ গত ২ বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে। কলকাতায় অনুষ্ঠিত এই ফিন্যালেতে  ২০২০ মিস ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট রাউন্ড এর জন্য ১৮ জন প্রতিযোগিনীর মধ্যে লেকটাউনের বাসিন্দা রিজা তরফদার মিস ওয়েস্ট বেঙ্গল এর শিরোপা জিতে নেন। তারপর ফাইনাল এবছর ২২ জানুয়ারি থেকে গোয়া তে অনুষ্ঠিত হয়। যেখানে দেশের বাছাই ২৫ জন প্রতিযোগী ছিলেন। রিজা সেখান থেকে বিভিন্ন রাউণ্ডে জয়ী হয়ে মিস ইন্ডিয়া ফার্স্ট রানার আপ এর শিরোপা জিতে নেয়। এবার রিজা মিস এশিয়া আর মিস ইন্টারন্যাশনালে যাওয়ার জন্য প্রস্তুতি শুরু করেছেন। যেটা সম্ভবত এবছরের শেষের দিকে যথাক্রমে দুবাই এবং সিঙ্গাপুরে এ অনুষ্ঠিত হতে চলেছে। শুক্রবার শহরে ফিরে রিজা জানায়, “কোভিড বিধি মেনেই যাবতীয় অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। সামনে আরও বড় চ্যালঞ্জ। এবার বিশ্বসেরার প্রস্তুতি শুরু করব। সবার শুভকামনা চাই। ”

Exit mobile version