Site icon Sambad Pratikhan

দিয়া মির্জা ও নেহা ধুপিয়া মিস ইন্ডিয়া ২০১৯ প্রতিযোগিতার মেন্টর

Advertisements

২০১৯ এফবিবি কালার্স মিস ইন্ডিয়া প্রতিযোগিতার প্রতিযোগিনীদের এই প্রতিযোগিতার জন্য সঠিক ভাবে গড়ে তুলতে এবং তাদের সঠিক দিশা দেখতে মেন্টর হিসাবে নির্বিচিত হলেন প্রাক্তন মিস এশিয়া প্যাসিফিক দিয়া মির্জা ও ২০০২ সালের ফেমিনা মিস ইন্ডিয়া নেহা ধুপিয়া।ফ্যাশন দুনিয়ার অন্যতম সেরা প্রতিযোগিতা ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার বিজয়িনী সারা বিশ্বব্যাপী আয়োজিত মিস ওয়াল্ড প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করার জন্য ও ওই প্রতিযোগিতায় অংশ নেওয়ার যোগ্য হিসাবে বিবেচিত হন।এই বছর ভারত জুড়ে ৩০টি রাজ্য সহ দিল্লিতে ট্যালেন্ট হান্টের মধ্য দিয়ে প্রতি রাজ্য থেকে তিনজন প্রতিযোগিনীরা ব্যাঙ্গালুরু, দিল্লি,পুণে ও কলকাতায় অনুষ্ঠিত জোনাল প্রতিযোগিতায় অংশ নেবার সোনালী ছাড়পত্র পাবেন বলে আয়োজক সংস্থার পক্ষে জানানো হয়েছে। জোনাল পর্বের পর মূলপর্ব যা অনুষ্ঠিত হবে আগামী জুন মাসে। জোনাল পর্ব থেকে কৃতী প্রতিযোগিনীদের নিয়ে অনুষ্ঠিত হবে এই মূল পর্ব বা গ্র্যান্ড ফিনালে।

Exit mobile version