দিল্লির কৃষক আন্দোলনকে পুরোপুরি সমর্থন করেন এই রাজ্যের অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন

rationসঞ্জয় মুখোপাধ্যায়: কলকাতার খাদ্য ভবনে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের পক্ষ থেকে প্রধান আবহাযক বিশ্বম্ভর বাসু জানালেন দিল্লিতে যে কৃষক আন্দোলন হচ্ছে তারা এই আন্দোলনকে পুরোপুরিভাবে সমর্থন জানান এবং তাদের শরিক দল পাঞ্জাব ও হরিয়ানা কৃষকদের সঙ্গে রয়েছেন ।তাদের দাবি কেন্দ্রীয় সরকারের আনা এই কৃষক আইন অবিলম্বে বাতিল করতে হবে ।যা কৃষকদের স্বপক্ষে নয় ।দীর্ঘদিন ধরেই কৃষকরা এর জন্য আন্দোলন করে চলেছে। যদি দীর্ঘদিন ধরে এই আন্দোলন চলতে থাকে তাহলে গণ বন্টনের ক্ষেত্রে অসুবিধা দেখা দেবে এবং খাদ্য অভাব দেখা দেবে। কৃষকদের দাবি এবং তাদের যুক্তিযুক্ত দাবি মেনে নেওয়া উচিত। তাদের সঠিক দামে ও মান্ডিতে খাদ্য দ্রব্য বিক্রি করতে দেওয়া উচিত বলে জানিয়েছেন। তিনি এই উপলক্ষে বিভিন্ন খাদ্য দিয়ে জাতীয় পতাকা তৈরি করেছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন ইতিমধ্যে বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের পাশে আছেন এবং তিনিও এই কৃষি আইনের বিরোধিতা করছেন। ইতিমধ্যে ২০২১ এর জুন মাস পর্যন্ত সাধারণ মানুষজনকে বিনামূল্যে রেশন পরিষেবা দেওয়া হচ্ছে। অন্যদিকে তিনি জানিয়েছেন আসন্ন বিধানসভা নির্বাচনে যদি আবারো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসেন তিনি আসেন তাহলে আগামী পাঁচ বছর বিনামূল্যে সাধারণ মানুষকে রেশন পরিষেবা দেওয়া হবে। দীর্ঘদিন ধরে করণা এক সমস্যা চলছে। তার পাশাপাশি আম্ফান। অন্যদিকে পরিযায়ী শ্রমিক দের কুপন দিয়ে সাহায্য করা। সব দিক থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে।  তিনিও চান কৃষক আন্দোলন যথাযথ ও যুক্তিযুক্ত ।তাই কেন্দ্রীয় সরকারের উচিত অবিলম্বে এই আইন বাতিল করা উচিত ।কৃষকদের পক্ষে সঠিক আইন আনা উচিত। যদি তা না করা হয় তাহলে আগামী দিনে খাদ্যদ্রব্যের ওপর তার প্রভাব পড়বে বলেও এদিন তিনি জানিয়েছেন। এজন্য আজ অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস অফ ডিলার্স ফেডারেশনের পক্ষ থেকে তিনি এমন তাই এদিন জানিয়েছেন।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading