সুন্দরবনে কৃষকদের সঙ্গে নিয়ে তৃণমূলের শক্তি প্রদর্শন

soumabha

আরও পড়ুন:    দেশে সুপ্রিম কোর্ট আছে, তথ্যের ভিত্তিতেই সবকিছু প্রমাণ হয়-দিলীপ ঘোষ  

সৌমাভ মণ্ডল: বসিরহাট মহকুমার সুন্দরবনের হাসনাবাদ ব্লকের ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল মিছিল করে শক্তি প্রদর্শন করলো। এলাকায় কিছুদিন আগে এখানকার নির্বাচিত সদস্য উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের শিক্ষা ও ক্রীড়া কর্মাধ‍্যক্ষ ফিরোজ কামাল গাজী ওরফে বাবু মাস্টার মেদিনীপুরে অমিত শাহের জনসভায় বিজেপিতে যোগদান করেন। তার‌ই ঘরে তৃণমূলের এই শক্তি প্রদর্শন, প্রকাশ্য জনসভায় বাইক র‍্যালির মধ্য দিয়ে। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের বসিরহাট উত্তর বিধানসভার চেয়ারম্যান এটিএম আব্দুল্লাহ্ রণি, হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল, বসিরহাট উত্তরের বিধায়ক রফিকুল ইসলাম, তৃণমূল কংগ্রেসের হাসনাবাদ ব্লক সভাপতি এস্কেন্দার গাজী ও তৃণমূলের আখের আলী সহ বিশিষ্ট নেতারা। প্রায় ১০ কিলোমিটার সুন্দরবনের দ্বীপ অঞ্চলে এই র‍্যালি দাপিয়ে বেড়ালো।

আরও পড়ুন:  এই মূহুর্তে রাজনীতিতে বেশ কিছু উন্মাদের জণ্মলাভ হয়েছে-পার্থ চট্টোপাধ্যায়

আরও পড়ুন:  হুগলিতে ৫০০০ জনের তৃণমূল কংগ্রেসে যোগ

আরও পড়ুন: রাজ্যপাল যা বলেন, তা তিনি করতে পারবেন না, এটা আপনার ভুলেও ভাববেন না – জগদীপ ধনকর

তারপর ভবানীপুর মডেল হাইস্কুল মাঠে একটি জনসভা করা হয়। সেখানে এটিএম আব্দুল্লাহ রণি বলেন, “এখানে সিপিএম থেকে আসা এক হার্মাদ তৃণমূলে এসে পুরনো তৃণমূল কর্মীদের ওপর আক্রমণ ও নির্যাতন চালিয়েছে। অন্য দলে চলে যাওয়ায় তাই আজ মানুষ মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছে তাই স্বতঃস্ফূর্তভাবেই এই মিছিল হয়েছে।” পাশাপাশি হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল বলেন, “এই অঞ্চল কৃষি প্রধান অঞ্চল। কৃষকদের উপর যেভাবে মানসিক ও শারীরিক নির্যাতন চালাচ্ছে কেন্দ্র সরকার। তারই প্রতিবাদে আন্দোলন দেশের কোণায় কোণায় ছড়িয়ে যাবে। এই জনসভায় সুন্দরবনের বিভিন্ন প্রান্ত থেকে  কৃষকরা এসে আমাদের পাশে দাঁড়িয়েছেন। আগামী দিন যত সময় যাবে ততই আন্দোলন সুসংঘটিত হবে। কৃষকদের জীবন জীবিকা চক্রান্ত করে কেড়ে নেওয়ার চেষ্টা করছে কেন্দ্র সরকার। পুঁজিবাদীদের হাতে এই সরকারটা বিক্রি হয়ে গেছে। আমরা সুন্দরবন থেকে এর ঘোর বিরোধিতা করছি।”

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading