Site icon Sambad Pratikhan

সংস্কৃতি ও শিল্পের মেলবন্ধন ভদ্রকালীতে

Advertisements

শুভদীপ দে: সংস্কৃতির সঙ্গে শিল্পের মেলবন্ধন ঘটল পড়ন্ত রোদের আলো মাখা উত্তর পাড়া ভদ্রকালী হাইস্কুল মাঠে উত্তর পাড়া খাদ্য ও শিল্প মেলা প্রাঙ্গণে সৌমিত্র চট্টোপাধ্যায় নামাঙ্কিত মঞ্চে যার আয়োজনে ছিল বঙ্গীয় ভাষা সেতুর কর্ণধার মুরলী চৌধুরী।

আরও পড়ুন:  রাজ্যপাল যা বলেন, তা তিনি করতে পারবেন না, এটা আপনার ভুলেও ভাববেন না – জগদীপ ধনকর

আরও পড়ুন:  এই মূহুর্তে রাজনীতিতে বেশ কিছু উন্মাদের জণ্মলাভ হয়েছে-পার্থ চট্টোপাধ্যায় 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট সাহিত্যিক ও সমাজসেবী অরিন্দম ঘোষ মহাশয়। হিন্দি কবি রীমা পান্ডের কবিতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের পথচলা। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন মৃদুলা ব্যানার্জী, সন্দীপ চ্যাটার্জি ও সহশিল্পীরা। এরপর কবিতা পাঠে অংশ নেন কবি করবী ঘোষ, নিপা চক্রবর্তী, শিখা শীল, সরস্বতী অধিকারী,পলি ঘোষ,কল্যাণী মন্ডল, স্বপ্না ব্যানার্জী, নীতা সরকার, নন্দিতা চক্রবর্তী, টিউলিপ ঘোষ, ছবি গিরি, মৃদুলা ব্যানার্জী, কেয়া নিয়োগী, রাম পুকার সিং, ইন্দ্রানী চ্যাটার্জি, বিদিশা রায়, ও অন্যান্য বিশিষ্টরা। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল কবি দেবাশীষ মুখোপাধ্যায়ের সৌমিত্র স্মরণে মাউথ অর্গান ও স্বরচিত কবিতা পাঠ।

Exit mobile version