Site icon Sambad Pratikhan

৩৪ তম হুগলী জেলা গ্রন্হমেলা

Advertisements

নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্হাগার পরিষেবা দপ্তরের উদ্যোগে ৩৪ তম হুগলী জেলা গ্রন্হমেলা জাঙ্গীপাড়া দ্বারকানাথ হাইস্কুল প্রাঙ্গণে আজ শুরু হলো। গ্রন্হমেলায় প্রদীপ জ্বেলে উদ্বোধন  করেন সাহিত্যিক আবুল বাশার। গ্রন্হমেলায়  কলকাতার নামীদামী ৫৭ টি বইয়ের স্টল  ছাড়া বাংলা সহায়তা কেন্দ্র,  জাগো বাংলা স্টল অংশ নিয়েছে। উদ্বোধন  অনুষ্ঠানে  বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী,  পঞ্চায়েত সমিতির সভাপতি তমাল শোভন চন্দ্র, জেলা গ্রন্হাগার আধিকারিক  ইন্দ্রজিৎ পানসহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্হিত ছিলেন। সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর স্মৃতিবিজড়িত এই স্কুল মাঠে গ্রন্হমেলা  দ্বিতীয়বার অনুষ্ঠিত হচ্ছে।  এলাকায় করোনা আবহে স্কুল, লাইব্রেরিগুলি বন্ধ থাকলেও মেলাকে কেন্দ্র করে এলাকায় উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। প্রতিদিন মেলা মঞ্চে সাংস্কৃতিক  অনুষ্ঠান  চলবে। মেলা চলবে ৭ ই ফেব্রুয়ারি পর্য্যন্ত।

Exit mobile version