Site icon Sambad Pratikhan

দেশে সুপ্রিম কোর্ট আছে, তথ্যের ভিত্তিতেই সবকিছু প্রমাণ হয়-দিলীপ ঘোষ

Advertisements

আরও পড়ুন:   রাজ্যপাল যা বলেন, তা তিনি করতে পারবেন না, এটা আপনার ভুলেও ভাববেন না – জগদীপ ধনকর

সঞ্জয় মুখোপাধ্যায়: গতকাল সৌরভ গঙ্গোপাধ্যায় রাজ্যপাল জাগদীপ ধনকার এর সঙ্গে দেখা করতে যান। এই বিষয়ে এদিন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কে প্রশ্ন করা হলে, তিনি জানিয়েছেন যে কেউ রাজ্যপালের সঙ্গে দেখা করতেই পারে। তাছাড়া সৌরভ গঙ্গোপাধ্যায় একজন সম্মানীয় ব্যক্তি। তিনি দেশের ক্রিকেট দলের ক্যাপ্টেন ছিলেন। তবে তিনি কি বিষয়ে রাজ্যপালের কাছে এসেছিলেন এবং তিনি বিজেপিতে যোগদান করছেন কিনা সে বিষয়ে তার কিছু জানা নেই। তবে যারা বিজেপিতে আসতে চায় সবাইকে তিনি আহ্বান জানান। তাছাড়া বর্তমানের রাজনীতিতে দুর্নীতিগ্রস্ত অবস্থার সৃষ্টি হয়েছে সেই জন্য ভালো ব্যক্তির খুব প্রয়োজন বলেও দাবি করলেন দিলীপ ঘোষ।

আরও পড়ুন:  এই মূহুর্তে রাজনীতিতে বেশ কিছু উন্মাদের জণ্মলাভ হয়েছে-পার্থ চট্টোপাধ্যায়

আরও পড়ুন:  হুগলিতে ৫০০০ জনের তৃণমূল কংগ্রেসে যোগ

পাশাপাশি শুভেন্দু অধিকারী কে নিয়ে যে দুর্নীতির প্রশ্ন উঠেছে, পরিবহন মন্ত্রী থাকাকালীন শুভেন্দু অধিকারী বিরুদ্ধে ৭০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলেছেন অখিল গিরি। সেই নিয়ে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি সরাসরি উত্তর দিয়েছেন তাতে অখিল গিরির ভাগ নেই তো? তাহলে এতদিন তিনি ছিলেন কোথায় । এখন তিনি কেন এই কথা বলছেন। যদি শুভেন্দু অধিকারি দুর্নীতিগ্রস্ত লোক হয়ে থাকেন তাহলে অখিল গিরি সমস্ত তথ্য দিয়ে তার প্রমাণ করুক। দেশে সুপ্রিম কোর্ট আছে। তথ্যের ভিত্তিতেই সবকিছু প্রমাণ হয় বলে জানান দিলীপ ঘোষ।

Exit mobile version