করোনার রক্তচক্ষুকে উপেক্ষা করে বাঙালি মেতে উঠল বড়দিনে

chiriyakhana

সুফল তর্কালঙ্কার:  থাক না করোনার থাবা, সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে পবিত্র বড়দিনে সাধারণ মানুষদের বেরিয়ে পড়তে দেখা গেল কলকাতা সহ রাজ্যের নানা প্রান্তে একটা দিন. একটা সন্ধ্যা নিজেদের আপন জনের সঙ্গে কিছুটা হলেও উত্‍সবের জোয়ারে নিজেদের ভাসিয়ে দিতে।আর এই উত্‍সাহের রেশ ধরা পড়ল কলকাতা সহ রাজ্যের নানা প্রান্তে। বাঙ্গালির অন্তরে বড়দিনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে চিড়িয়াখানা।

আরও পড়ুন: আমরাই ভারতের সকল মহাপুরুষদের যোগ্য সম্মান দিয়েছি- দিলীপ ঘোষ

বাঙালি শীতের আমেজে চিড়িয়াখানা যাবে না তা কি হয়, তাই বড়দিনে সমান উত্‍সাহের সঙ্গে ভিড় জমতে দেখে গেল চিড়িয়াখানায় করোনা আবহে করোনার ভয়াল রূপকে উপেক্ষা করে। যদিও অন্য বছরগুলির মত এই বছরে দর্শকের সংখ্যা ছিল অনেকটাই কম, তাও যেন উত্‍সাহে খামতি ছিল না। উল্লেখ করা যায়, এই বছরে করোনা অতিমারীর হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য বা সুস্থ রাখার জন্য একাধিক ব্যবস্থা গ্রহণ করেছিল চিড়িয়াখানা কর্তৃপক্ষ। অতিরিক্ত পুলিশ,  অতিরিক্ত সিকিউরিটি ব্যবস্থা সহ মাইকিং এর মাধ্যমে সচেতন করে তোলার কাজ। আসলে প্রয়োজনীয়ও সকল রকম ব্যবস্থা গ্রহণ করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ এদিন উত্‍সবমুখর বাঙালিকে উত্‍সবে সামিল করাতে ছিলেন বদ্ধপরিকর।

আরও পড়ুন:  সঞ্চিত অর্থে শীতের রাতে ভবঘুরেদের বড়দিনের উপহার ছাত্রদের

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading