Site icon Sambad Pratikhan

এই রাজ্যে প্রতি বেলায় মহিলারা ধর্ষিতা হচ্ছে- অগ্নিমিত্রা পল

Advertisements

সঞ্জয় মুখোপাধ্যায়: এই রাজ্যের মহিলাদের কোনও রকম নিরাপত্তাই নেই। এখন এই রাজ্যে প্রতি বেলায় মহিলারা ধর্ষিতা হচ্ছে, আগে যেটা প্রতি বেলায় হতো। এই ভাবেই আজ চন্দ্রকোনা টাউনে আয়োজিত এক ধর্ণা কর্মসূচিতে রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল বিঁধলেন এই রাজ্যের বর্তমান শাসক তৃণমূল কংগ্রেসকে।

আরও পড়ুন: বিজেপিতে যাঁরা দলের ডিসিপ্লিন মানবেননা তাঁদের শোকজ করা হবে-দিলীপ ঘোষ

অগ্নিমিত্রা আরও বলেন ২০১১ সালে যখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা হলেন তখন আমরা ভেবেছিলাম আমরা অর্থাত্‍ মেয়েরা খুব বেশি নিরাপদ থাকতে পারব, কিন্তু দেখা গেল এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের রাজত্বকালের সাড়ে নয় বছরে মেয়েরাই সবথেকে বেশি নিরাপত্তাহীনতায় ভুগছেন, এই রাজ্যের সকল পুলিশ দাদারা সব জেনেও চুপ চাপ হাত গুটিয়ে বসে আছেন বলেই তিনিও বলেন।

আরও পড়ুন: শুরু হল নোয়াপাড়া থেকে দক্ষিনেশ্বর মেট্রোর পরীক্ষামূলক পরিষেবা

Exit mobile version