Site icon Sambad Pratikhan

রাজ্যে এলেন জাতীয় নির্বাচন কমিশনের ডেপুটি নির্বাচন কমিশনার

Advertisements

সঞ্জয় মুখোপাধ্যায়:  বৃহস্পতিবার রাজ্যে এলেন জাতীয় নির্বাচন কমিশনের ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন, রাজ্যে এসে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে বৈঠকে বসলেন তিনি। এদিন তিনি সকাল থেকেই দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলার জেলাশাসক, পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের সঙ্গে বৈঠক করেছেন। করোনা আবহে বিহারে কী করে নির্বাচন সম্পন্ন করা হয়েছে, ভার্চুয়াল বৈঠকে তা ব্যাখ্যা করেন বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিক। আগামীকাল শুক্রবার তিনি চলে যাবেন উত্তরবঙ্গে। সেখানে ওই এলাকার সব জেলাশাসক, পুলিশ সুপার-সহ সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। এরপর শনিবার দিল্লি ফিরে যাবেন সুদীপ জৈন।

Exit mobile version